Deepika-Ranveer Divorce Rumour

দূরত্ব নাকি অনেক দিনের, এ বার কি বিচ্ছেদের পথে দীপিকা-রণবীর? গুঞ্জন ছড়াতেই মিলল উত্তর

বেশ কিছু দিন ধরেই বলিউডের বাতাসে বিচ্ছেদের গুঞ্জন। মেয়ে দুয়ার জন্মের পর নাকি আলাদা হতে চলেছেন দীপিকা-রণবীর! বিস্মিত অনুরাগীরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৩:০৩
বিচ্ছেদে না মিলনে দীপিকা পাড়ুকোন-রণবীর সিংহ?

বিচ্ছেদে না মিলনে দীপিকা পাড়ুকোন-রণবীর সিংহ? ছবি: ফেসবুক।

আলাদা হয়ে যাচ্ছেন নাকি দীপিকা পাড়ুকোন-রণবীর সিংহ? এই গুঞ্জনেই আপাতত বলিউডের বাতাস ভারী। ‘ধুরন্ধর ২’-এর সাফল্যে দীপিকার নীরবতা তাতে আরও ইন্ধন জুগিয়েছে। কানাঘুষো এমনও শোনা যাচ্ছে, অনেক দিন ধরেই নাকি মত মিলছে না তাঁদের। দূরত্ব বেড়েছে সেই কারণেই। সত্যিই কি তাই?

Advertisement

গুঞ্জন যত জোরালো হচ্ছে, ততই মনখারাপ দম্পতির অনুরাগীদের। ‘দীপবীর’-এর একমাত্র কন্যা দুয়া মাত্র দেড় বছরের। যৌথ ভাবে সন্তান না সামলে নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন তাঁরা! এই গুঞ্জন অনুরাগীদের মনখারাপ আরও বাড়িয়েছে। প্রসঙ্গত, দীপিকা-রণবীরের বিয়ের বয়স আট বছর। ছ’বছর সম্পর্কে থাকার পরে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা।

কিন্তু, সত্যিই কি এমন কিছু ঘটতে চলেছে বলিউডে? তারকাদম্পতির ঘনিষ্ঠসূত্রের দাবি, সে রকম কিছুই ঘটছে না। সবটাই রটনা। ঠিক যেমন রটেছিল ২০২৪ সালে। ওই বছর বিয়ের ছবি সমাজমাধ্যম থেকে সরিয়েছিলেন রণবীর। সঙ্গে সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় হয়েছিল আরবসাগরের বাতাস। পরে মুখ খুলতে বাধ্য হয়েছিলেন রণবীর। জানিয়েছিলেন, বিচ্ছেদের কোনও কারণ নেই। সুখী দম্পতি তাঁরা। এ বার এখনও তাঁরা মুখ খোলেননি। তবে দিনকয়েক আগে ‘ধুরন্ধর ২’ নিয়ে প্রকাশ্যে অভিনেতা স্বামীর প্রশংসা না করা প্রসঙ্গে বক্তব্য জানিয়েছেন দীপিকা। তাঁর মতে, তিনিই সবার আগে ছবিটি দেখেছেন। তখনই বুঝেছেন, ফলাফল কী হতে চলেছে। তিনি সমাজমাধ্যমে ছবি প্রসঙ্গে কোনও মতামত দেবেন না, এ কথাও জানাতে ভোলেননি।

Advertisement
আরও পড়ুন