Rahul Dev Bose

টলিপাড়ার জনপ্রিয় নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন রাহুল দেব বসু, আর কি তাঁকে দেখা যাবে না ধারাবাহিকে?

একের পর এক নিত্যনতুন চরিত্রে দেখা গিয়েছে। শেষ বার রাহুলকে দেখা গিয়েছিল ‘দুগ্গামণি ও বাঘ মামা’ ধারাবাহিকে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩২
Bengali actor Rahul Dev Bose will be seen opposite Mimi Chakraborty for the first time in web series

কোন নায়িকার বিপরীতে দেখা যাবে রাহুলকে? ছবি: সংগৃহীত।

বছরের শুরুতেই তাঁকে দেখা গিয়েছিল একটি ওয়েব সিরিজ়ে। প্রেমিকা তথা অভিনেত্রী দেবাদৃতা বসুর সঙ্গে জুটিতে দেখা গিয়েছিল রাহুল দেব বসুকে। একের পর এক নিত্যনতুন চরিত্রে দেখা গিয়েছে। শেষ বার রাহুলকে দেখা গিয়েছিল ‘দুগ্গামণি ও বাঘ মামা’ ধারাবাহিকে। এ বার নতুন ভাবে ক্যামেরার সামনে আসার প্রস্তুতিতে নায়ক।

Advertisement

রাহুল জানালেন প্রথম বার তাঁকে দেখা যাবে অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিপরীতে। সদ্য ‘ক্যুইস’ ওয়েব সিরিজ়ের শুটিং শুরু হয়েছে। নির্ঝর মিত্র পরিচালিত এই কাহিনিতে নায়িকার বিপরীতে দেখা যাবে রাহুলকে। তিনি বললেন, “কাহিনি তো বলতে পারব না। তবে প্রথম বার মিমির সঙ্গে কাজ করছি, তাই বাড়তি উত্তেজনা রয়েছে। এ ছাড়াও নিজের কেরিয়ারকে যে ভাবে আমি পরিকল্পনা করেছি, এক ধাপ এক ধাপ করে এগোচ্ছি। এখনও পর্যন্ত যে ভাবে আমার কাজ হচ্ছে তা নিয়ে আমি খুশি।”

তা হলে এখন কি আর ছোটপর্দায় দেখা যাবে না অভিনেতাকে? নিশ্চিত ভাবে সেই উত্তর দিতে পারছেন না অভিনেতা। তিনি বললেন, “এখন ছোটপর্দার কাজের ধারা বদলেছে। আর শুধু তো কলকাতায় নয়, আমি মুম্বইয়েও বেশ কিছু কাজ করেছি, বিশেষত বিজ্ঞাপনে। নিজেকে একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই। ভাল চরিত্র, ভাল কাজ সবসময় করতেই আগ্রহী। তবে নতুন ধরনের চরিত্র ফুটিয়ে তোলার সুযোগ পেলে সেটাই করতে চাই।”

ওয়েব সিরিজ়ের পরে ছবির কথাও চলছে রাহুলের। সম্ভবত হিন্দি ছবিতেও দেখা যেতে পারে তাঁকে। সব ঠিক থাকলে আগামী দিনে আরও ওয়েব সিরিজ়ে অভিনয় করার কথা রয়েছে তাঁর।

Advertisement
আরও পড়ুন