Daisy shah on Palash Muchhal

‘পলাশ ভাল ছেলে’, স্মৃতির সঙ্গে বিয়ে ভাঙার পরে, সুরকারের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী ডেজ়ি

স্মৃতির সঙ্গে পলাশ প্রতারণা করেছেন বলে অভিযোগ। তবে সুরকার তথা পরিচালক পলাশকে ‘ভাল ছেলে’র তকমা দিলেন অভিনেত্রী ডেজ়ি শাহ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৬
Daisy shah Praising Palash Muchhal amid his contrvertial split with Smriti Mandhana

পলাশের প্রশংসায় পঞ্চমুখ ডেজ়ি। ছবি: সংগৃহীত।

স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের সম্পর্ক নিয়ে কিছুদিন আগেই বিস্তর জলঘোলা হয়েছিল। বিয়ের সমস্ত প্রস্তুতি সারা হয়ে গিয়েছিল। কিন্তু, শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় বিয়ে। গত নভেম্বর থেকে আলোচনায় স্মৃতির ব্যক্তিগত জীবন। তবে কোনও জল্পনা নিয়ে মুখ খোলেননি ক্রিকেটতারকা। শুধু স্পষ্ট জানিয়েছিলেন, বিয়ে বাতিল হয়েছে। নিজের সমাজমাধ্যমে বিবৃতি দিয়েছিলেন পলাশও। যদিও অভিযোগ, স্মৃতির সঙ্গে প্রতারণা করেছেন পলাশ। এ বার সুরকার তথা পরিচালক পলাশকে ‘ভাল ছেলে’র তকমা দিলেন অভিনেত্রী ডেজ়ি শাহ।

Advertisement

স্মৃতির সঙ্গে বিয়ে ভাঙার পর কাজে ফিরেছেন পলাশ। একটি ছবির পরিচালনা করছেন। সেই ছবির অভিনেত্রী ডে়জ়ি। তবে পলাশের সঙ্গে তাঁর পরিচয় ডেজ়ির প্রথম ছবি ‘জয় হো’র সময় থেকে। ওই ছবিতে সঙ্গীত বিভাগে কাজ করেন পলাশ। সেই সময় থেকেই পলাশের বাড়িতে যাতায়াত। পলাশ প্রসঙ্গে ডেজ়ি বলেন, ‘‘পলাশ খুব ভাল ছেলে। ওর জন্মদিনে আমরা একসঙ্গে পার্টি করেছি। ওর বাড়িতে গণপতি পুজোয় গিয়েছিলাম। বহুদিন ধরে চিনি। ওর পরিবার খুব ভাল, সকলেই ঈশ্বরবিশ্বাসী। সেই কারণে ওদের ভাবনা চিন্তা খুব ইতিবাচক।’’

Advertisement
আরও পড়ুন