Diljit Dosanhj

কানাডায় অনুষ্ঠান চলাকালীন নিজেকে ‘মৃত’ ঘোষণা দিলজিৎ দোসাঞ্জের, উদ্বেগে অনুরাগীরা

দিলজিৎ জানান, গত ডিসেম্বরেই নাকি নিজের দেহ ত্যাগের চেষ্টা করেন। দিলজিতের কথায়, “আমি তো অনেক আগেই এই পৃথিবী ছেড়ে দিয়েছি।’’

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১৮:৫৮
দিলজিৎ দোসাঞ্জ।

দিলজিৎ দোসাঞ্জ। ছবি: সংগৃহীত।

গত বছর ভারতের বিভিন্ন শহরে ঘুরে ঘুরে ট্যুর করেছেন দিলজিৎ দোসাঞ্জ। এই মুহূর্তে তিনি ‘ওয়ার্ল্ড ট্যুর’ শুরু করেছেন। গত ৩০ এপ্রিল গায়কের কানাডার ক্যালগারি শহরে ছিল অনুষ্ঠান। সেখানেই দর্শকদের সামনে ঘোষণা করেন, ‘‘বহু আগে এই পৃথিবী ছেড়ে আমি চলে গিয়েছি। ঈশ্বরের কৃপায় আপনাদের সামনে দাঁড়িয়ে আছি।’’ গত কয়েক দিন ধরে ঝ়ড়ের গতিতে সেই ভিডিয়ো ভাইরাল হচ্ছে সমাজমাধ্যমে। দিলিজিতের নিজেকে ‘মৃত’ ঘোষণায় উদ্বেগে অনুরাগীরা।

Advertisement

দিলজিৎ জানান, গত ডিসেম্বরেই নাকি নিজের দেহ ত্যাগের চেষ্টা করেন। দিলজিতের কথায়, “আমি তো অনেক আগেই এই পৃথিবী ছেড়ে দিয়েছি। মৃত্যুকে আমি ভয় পাই না। গত ডিসেম্বর আমি এই শরীর ত্যাগ করার চেষ্টা করছিলাম। কিন্তু এখনও আমার কিছু কাজ বাকি আছে। তাই আমাকে থাকতে হচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই। আমি অনেক আগেই এই পৃথিবী ছেড়ে দিয়েছি, এটাই সত্যি। আর আমি এই মঞ্চে দাঁড়িয়ে আছি, এটা আমার অন্তরের ঈশ্বরের কৃপা।’’

তবে দিলজিৎ জানান, তাঁর মৃত্যুভয় নেই। কারও প্রতি বিদ্বেষও নেই। সকলকে ভালবাসা দেওয়াই একটি প্রকৃত পঞ্জাবির কর্তব্য। যদিও গত কয়েক মাসে দিলজিতের বিরোধিতা করেছেন অনেকে। তাঁর অনুষ্ঠানের দিনই বেশ কিছু মানুষ তাঁর বিরোধিতা করেন। তাঁদের পঞ্জাবের বন্যার সময় তিনি কোথায় ছিলেন, যখন পঞ্জাবিরা সঙ্কটে ছিলেন? প্রশ্ন তাঁর অনুরাগীদের একাংশের।

Advertisement
আরও পড়ুন