Vijay Deverkonda-Rashmika Mandana Wedding

উপলক্ষ বিজয়-রশ্মিকার বিয়ে, উদয়পুরে পর্যটকদের নাজেহাল অবস্থা! হোটেলের ঘর পাওয়া হচ্ছে মুশকিল

এখন যদি কেউ উদয়পুর ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তা হলে মুশকিলে পড়তে পারেন। কারণ, বিজয়-রশ্মিকার বিয়ে উপলক্ষে ওই এলাকার সব হোটেলের ঘর ইতিমধ্যেই সংরক্ষিত হয়ে গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৫
বিজয়-রশ্মিকার বিয়ের জন্য এখন উদয়পুরে বড় শোরগোল।

বিজয়-রশ্মিকার বিয়ের জন্য এখন উদয়পুরে বড় শোরগোল। ছবি: সংগৃহীত।

বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মন্দানার বিয়ে নিয়ে সরগরম চারিদিক। শোনা যাচ্ছে, ২৬ ফেব্রুয়ারি বিয়ে হবে তাঁদের। সেই প্রস্তুতি তুঙ্গে। উদয়পুরে বসবে বিয়ের আসর। ইতিমধ্যেই বর-কনের ঘনিষ্ঠরা অনেকেই পৌঁছে গিয়েছেন সেখানে। এখন শোনা যাচ্ছে, যে এলাকায় বিয়ের আসর বসবে তারকাযুগলের, সেখানে নাকি ভ্রমণপিপাসুদের জন্য ঘুরতে যাওয়া খুব বিপদের!

Advertisement

এখন যদি কেউ উদয়পুর ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তা হলে মুশকিলে পড়তে পারেন। কারণ, বিজয়-রশ্মিকার বিয়ে উপলক্ষে ওই এলাকার সব হোটেলের ঘর ইতিমধ্যেই সংরক্ষিত হয়ে গিয়েছে। কেউ যদি দ্বিগুণ টাকা দিয়েও হোটেলের ঘর ভাড়া নেওয়ার চেষ্টা করেন, তাতেও ব্যর্থ হচ্ছেন। অন্দরের খবর, গোপনীয়তা বজায় রাখার জন্য নায়ক-নায়িকার টিমের তরফে বেশি করে ঘর ভাড়া নিয়ে রাখা হয়েছে। যাতে বাইরের বিশেষ কেউ ওই এলাকায় প্রবেশ না করেন। কারণ, দুই তরফের কেউই চান না, তাঁদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ের কোনও মুহূর্ত ফাঁস হয়ে যাক।

সোমবারই উদয়পুরে পৌঁছে গিয়েছেন বিজয় ও রশ্মিকা। বিবাহ-পূর্ববর্তী অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে বলেই খবর। তারকাযুগলের সমাজমাধ্যমের পাতায়, কখনও পুলের ধারে সারি সারি গ্লাসের ছবি, কখনও নৈশভোজের আলোআঁধারি ছবি। বিজয়ের সঙ্গে বিয়ের আগে পাঁচ বছর একত্রবাস করেছেন রশ্মিকা। আপাতত নায়ক, নায়িকার বিয়ের ছবি দেখার অপেক্ষায় সবাই।

Advertisement
আরও পড়ুন