Hardik Pandya

ঘটা করে নতুন বান্ধবী মাহিকার জন্মদিন উদ্‌যাপন করলেন হার্দিক, চুপ থাকার সিদ্ধান্ত নিলেন নাতাশা?

মাঠের বাইরে হার্দিক সর্বক্ষণই রয়েছেন মাহিকার সঙ্গে। হার্দিকের খোলামেলা প্রেম দেখে কী সিদ্ধান্ত নিলেন প্রাক্তন স্ত্রী নাতাশা স্তানকোভিচ?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪০
Hardik Pandya declares his love for girlfriend Mahieka Sharma, ex-wife Natasa Stankovic reacted

হার্দিক-মাহিকার প্রেম দেখে কী সিদ্ধান্ত নিলেন নাতাশা? ছবি: সংগৃহীত।

হার্দিক পাণ্ড্যের জীবন জুড়ে এখন যে শুধুই মাহিকা শর্মা, সে কথা বুঝিয়ে দিয়েছেন আগেই। প্রেমিকার জন্মদিনের আগে তাঁর নামের আদ্যক্ষর ‘এম’ দিয়ে ট্যাটু করান তিনি। ১৯ ফেব্রুয়ারি প্রেমিকার ২৫ বছরের জন্মদিনে ২৫ ধরনের উপহার দেন। মাঠের বাইরে হার্দিক সর্বক্ষণই রয়েছেন মাহিকার সঙ্গে। হার্দিকের খোলামেলা প্রেম দেখে এ বার কী সিদ্ধান্ত নিলেন প্রাক্তন স্ত্রী নাতাশা স্তানকোভিচ?

Advertisement

নাতাশা ও হার্দিক বিচ্ছেদের পথে হেঁটেছিলেন ২০২৪ সালে। তখন ক্রিকেটতারকার প্রতি সহানুভূতি প্রকাশ করেছিলেন তাঁর অনুরাগীরা। কটাক্ষ করা হয়েছিল নাতাশাকে। কিন্তু, বিচ্ছেদের পরে প্রথম হার্দিকেরই সম্পর্কের কথা শোনা যায়। শুধু তা-ই নয়, একাধিক প্রেমের সম্পর্কে জড়ান ক্রিকেটতারকা, এমনটাই দাবি নিন্দকদের। কিন্তু এ বার মাহিকাকেই নিজের জীবনের ‘রাজকন্যা’র খেতাব দিয়েছেন হার্দিক। তাঁর এই পোস্টের দিন দুই পরেই সমাজমাধ্যমে নাতাশা লেখেন, ‘‘আরোগ্য আমাকে গোপনীয়তা শিখিয়েছে। বৃদ্ধি আমাকে মানদণ্ড শিখিয়েছে। শান্তি আমাকে নীরবতা শিখিয়েছে। এখন আমি নিজের মতো করে জীবনটাকে উপভোগ করে চলেছি।’’

এই মুহূর্তে ছেলে অগস্ত্যকে নিয়ে সংসার নাতাশার। যদিও সম্প্রতি ছেলের জন্য প্রায় ৪ কোটি টাকার গাড়ি উপহার পাঠিয়েছেন হার্দিক। নাতাশার সঙ্গী নয়, অগস্ত্যের বাবা হয়েই তাঁদের জীবনে থাকছেন ক্রিকেটতারকা।

Advertisement
আরও পড়ুন