Karan Johar

বলিউডের কোন তারকার জন্য রং খেলতে ভয় পান? অতীতের স্মৃতি তাড়া করে বেড়ায় কর্ণকে

একা থাকাই নাকি অভ্যাস হয়ে গিয়েছে কর্ণ জোহরের। এমনকি রঙের উৎসবে রং পর্যন্ত খেলেন না তিনি। বলিউডের এক তারকার জন্যই রং খেলতে আতঙ্কে ভোগেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ০৯:০৩
কোন তারকার জন্য রং খেলায় কর্ণের আতঙ্ক?

কোন তারকার জন্য রং খেলায় কর্ণের আতঙ্ক? ছবি: সংগৃহীত।

বর্তমানে সম্পর্কে তিনি একাকী। একাধিক সাক্ষা‌ৎকারে জানিয়েছেন, মনের মতো সঙ্গী খুঁজে পান না। তবে একাকী হলেও একাকীত্বে ভোগেন না তিনি। একা থাকাই নাকি অভ্যাস হয়ে গিয়েছে কর্ণ জোহরের। এমনকি, রঙের উৎসবে রং পর্যন্ত খেলেন না তিনি। বলিউডের এক তারকার জন্যই রং খেলতে আতঙ্কে ভোগেন তিনি।

Advertisement

তখন কর্ণ কিশোর। রঙের উৎসব উদ্‌যাপনে আমন্ত্রণ পেয়েছিলেন অমিতাভ বচ্চনের বাড়িতে। গিয়েছিলেন কর্ণ। সেই অভিজ্ঞতাই আজও আতঙ্কের মতো পিছু করে তাঁকে।

অমিতাভের বাড়িতে ঢুকেই কর্ণ জানিয়েছিলেন, তিনি রং খেলতে ভালবাসেন না। সামান্য ভয়ই পান। সেই কথা শেষ করার আগেই দূর থেকে ছুটে আসেন অভিষেক বচ্চন। তিনিও তখন ছোট। কর্ণকে জোরে ধাক্কা দিয়ে রং গোলানো জলের সুইমিং পুলে ফেলে দেন তিনি। কর্ণ নাকি ভাবতেও পারেননি, তাঁর সঙ্গে এমন কিছু হতে পারে। সেই ঘটনার পর থেকে রঙের উৎসব বলতেই সেই স্মৃতি মনে পড়ে যায় তাঁর। তাই আর রং খেলেন না তিনি।

বলিউডে অমিতাভ বচ্চনের রং-এর উৎসবের আয়োজন নিয়ে বরাবরই আলোচনা হয়ে এসেছে। অন্য দিকে আরকে স্টুডিয়োর রং খেলাও ছিল বলিউডের বিশেষ আকর্ষণ। বর্তমানে বহু তারকাই হোলি উদ্‌যাপন করেন।

তবে শুধু রং খেলা নয়। বিয়েবাড়িতে গিয়েও খাবার খান না কর্ণ। এক সাক্ষাৎকারে বলিউডের পরিচালক-প্রযোজক বলেছিলেন, “বিয়ের অনুষ্ঠানে আমি কখনও খাবার খাইনি। লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় খাবারের জন্য। আমার খুব অস্বস্তি হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেট হাতে খাবার খেতে। তাই আমি কখনওই বিয়েবাড়িতে খাই না।”

Advertisement
আরও পড়ুন