Kareena Kapoor Khan

পহেলগাঁও কাণ্ডের পরই পাকিস্তানি শিল্পীর সঙ্গে করিনার ছবি ভাইরাল! কেন বিতর্কে জড়ালেন বেবো?

দুবাই গিয়েছিলেন করিনা কপূর। সেখানে গিয়েই পাকিস্তানি পোশাকশিল্পী ফরাজ় মানানের সঙ্গে দেখা অভিনেত্রীর। অতীতেও একাধিক বার ফরাজ়ের পোশাক সংস্থার মুখ হিসেবে কাজ করেছেন করিনা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৭:০৮
Kareena Kapoor’s photo with a Pakistani fashion designer Faraz is viral

পাক শিল্পী ফরাজ়ের সঙ্গে করিনার ছবি ভাইরাল। ছবি: সংগৃহীত।

পহেলগাঁও কাণ্ডের ত্রাস তাড়া করে বেড়াচ্ছে মানুষকে। এই জঙ্গি হামলার দায় স্বীকার করেছে লশকর-এ-ত্যায়বা। তার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে নানা পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। পাক শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার দাবি উঠেছে। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ় (এফডব্লিউআইসিই) এর সাধারণ সম্পাদক অশোক দুবে জানিয়েছেন, এ দেশের কেউ পাক শিল্পীদের কাজ করলেই তাঁর বিরুদ্ধে দেশদ্রোহের মামলা হবে। এর মধ্যেই নেটপাড়ায় ছড়িয়ে পড়ল পাকিস্তানি পোশাকশিল্পীর সঙ্গে করিনা কপূর খানের ছবি।

Advertisement

দুবাই গিয়েছিলেন করিনা কপূর। সেখানে গিয়েই পাকিস্তানি পোশাকশিল্পী ফরাজ় মানানের সঙ্গে দেখা অভিনেত্রীর। অতীতেও একাধিক বার ফরাজ়ের পোশাক সংস্থার মুখ হিসেবে কাজ করেছেন করিনা। দুবাইয়েও তাঁরই বিপণি সংস্থার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বেবো। সেই অনুষ্ঠানের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন ফরাজ়। তবে এই ছবিগুলি ঠিক কোন সময়ের তা এখনও প্রকাশ্যে আসেনি।

২৭ এপ্রিল বিমানবন্দরে দেখা যায় করিনা কপূরকে। তবে তিনি জানাননি, কোথায় যাচ্ছেন। নেটাগরিকদের মত, তিনি দুবাইয়েই গিয়েছিলেন ফরাজের অনুষ্ঠানে। যদিও এপ্রিলের শুরুর দিকেও দুবাই গিয়েছিলেন করিনা। তখনই এই অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন কি না, তা এখনও প্রকাশ্যে আসেনি।

তবে এই ছবিগুলি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে। কী ভাবে এই পরিস্থিতিতে পাক শিল্পীর সঙ্গে করিনা ছবি তুললেন, এই নিয়ে প্রশ্ন উঠছে। যদিও এই ছবি কখন তোলা, তা এখনও পরিষ্কার নয়। শ্রীদেবী, রণবীর কপূরের মতো বলিউড তারকাদের জন্য পোশাক তৈরি করেছেন ফরাজ়। এ ছাড়া পাক অভিনেতা ফওয়াদ খানও তাঁর পোশাক পরেছেন।

Advertisement
আরও পড়ুন