Gaurav Khanna-Akansha Chamola

‘আকাঙ্ক্ষা তো আসলে উভকামী’, গৌরবের সঙ্গে বিচ্ছেদের মাঝেই শ্রেয়ার মন্তব্যে নতুন জল্পনা

খবর ছড়িয়েছে, পরিবার পরিকল্পনা নিয়ে নাকি তাঁদের মধ্যে সমস্যা শুরু হয়েছিল। কিন্তু এ বার ‘লক আপ’-এর একটি পর্বে শ্রেয়া কালরা দাবি করেছেন, আকাঙ্ক্ষা নাকি উভকামী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ২০:০৮
উভকামী বলেই কি গৌরবের সঙ্গে আকাঙ্ক্ষার বিচ্ছেদ ?

উভকামী বলেই কি গৌরবের সঙ্গে আকাঙ্ক্ষার বিচ্ছেদ ? ছবি: সংগৃহীত।

গৌরব খন্নার সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছেন আকাঙ্ক্ষা চমোলা। তার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু তিনি। বিচ্ছেদের কারণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এমনও খবর ছড়িয়েছে, পরিবার পরিকল্পনা নিয়ে নাকি তাঁদের মধ্যে সমস্যা শুরু হয়েছিল। কিন্তু এ বার ‘লক আপ’-এর একটি পর্বে শ্রেয়া কালরা দাবি করেছেন, আকাঙ্ক্ষা নাকি উভকামী।

Advertisement

‘লক আপ সিজ়ন ২’–তে বিভিন্ন বিষয় উঠে আসছে। তারকাদের গোপন জীবনও প্রকাশ পাচ্ছে। একটি পর্বে এই ভাবেই আকাঙ্ক্ষার বিষয়ে শ্রেয়া বলেন, “আমি একটা কথা বলতে চাই। কিন্তু এটা বললে কি সকলে আমাকে খারাপ ভাববে?” তখন ওই রিয়্যালিটি শো-এর আর এক প্রতিযোগী বলেন, “কেউ খারাপ ভাববে না। এটাই খেলা।” তখন শ্রেয়া বলেন, “ও (আকাঙ্ক্ষা) আসলে উভকামী।”

আকাঙ্ক্ষার বিষয়ে শ্রেয়া যে এমন মন্তব্য করেছেন, তা তিনি এখনও জানেন না। তাই তাঁর তরফ থেকে এখনও কোনও উত্তর আসেনি। তবে বিষয়টি ছড়িয়ে পড়েছে শো-এর বাইরে। সম্প্রতি শুরু হয়েছে ‘বিগ বস্‌’-এর আদলে তৈরি এই রিয়্যালিটি শো। এই শো-এর শুরুতেই আকাঙ্ক্ষা জানান, তিনি গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন। এই খবরে অবাক হয়েছেন অনেকেই। কারণ, কয়েক মাস আগেই বিভিন্ন পার্টিতে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে।

গত এক বছর ধরে তাঁরা নাকি আলাদা থাকছেন। কিন্তু এ দিকে ছ’মাস আগে গত ডিসেম্বর মাসেও স্বামী-স্ত্রী হিসাবে ‘বিগ বস্‌’-এর অন্তিম পর্বে দেখা গিয়েছিল তাঁদের। পরস্পরের প্রতি ভালবাসার কথাও প্রকাশ করেছিলেন তাঁরা। তা হলে সে সব কি মিথ্যা? সেই প্রশ্নও উঠছে। অনেকেই গৌরব ও আকাঙ্ক্ষাকে কটাক্ষ করছেন।

যদিও বিচ্ছেদ হলেও, নিজেদের মধ্যে কোনও তিক্ততা নেই, এমন জানিয়েছেন অভিনেত্রী। আকাঙ্ক্ষা বিচ্ছেদের ঘোষণা করে বলেন, “আমাদের মধ্যে সব কিছু খারাপ হয়ে গিয়েছে, এমন নয়। আমরা এখনও পরস্পরের সঙ্গে কথা বলি। তবে আমরা সঙ্গী হিসাবে পরস্পরের জন্য উপযুক্ত নই। আমরা নিজেদের ভবিষ্যৎ সম্পূর্ণ ভিন্ন ভাবে দেখি। আমরা গত এক বছর ধরে চেষ্টা করেছি। আমরা একসঙ্গেই এই সিদ্ধান্ত নিয়েছি।”

‘বিগ বস্‌’-এ এসে আকাঙ্ক্ষা বলেছিলেন, তিনি মা হতে চান না। এ বিষয়ে কোনও পরিকল্পনা নেই। কিন্তু গৌরব স্পষ্ট জানিয়েছিলেন, তিনি জীবনে একবার বাবা হতে চান। তবে এ জন্য আকাঙ্ক্ষাকে কখনওই জোর করবেন না। তাঁর কাছে আকাঙ্ক্ষাই সবার আগে। তাই অনুরাগীদের অনুমান, এই বিষয়টিকে কেন্দ্র করেই তাঁদের মধ্যে সমস্যার শুরু।

Advertisement
আরও পড়ুন