Mahakumbh Girl Monalisa

ভিন্‌ধর্মে বিয়ের পর থেকেই আলোচনায় মোনালিসা, এ বার কাদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের?

দিনকয়েক আগেই মোনালিসার স্বামী ফরমান জানান, তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা! এ বার নতুন পদক্ষেপ করলেন মোনালিসা। নিজের ছবির পরিচালক সনোজ মিশ্র, বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা ও এক আইনজীবীর বিরুদ্ধে পকসো আইনে মামলা করলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১৯:০৬
কার বিরুদ্ধে ফের আদালতে মোনালিসা

কার বিরুদ্ধে ফের আদালতে মোনালিসা ছবি: সংগৃহীত।

মহাকুম্ভের ‘ভাইরাল গার্ল’ মোনালিসা ভোসলের জীবনে ঘটনার ঘনঘটা। সমাজমাধ্যমে আলাপ হওয়া মহারাষ্ট্রের যুবক ফরমান খানকে বিয়ে করেছেন তিনি। তখন তাঁর পরিবারের বক্তব্য ছিল যে, মোনালিসা অপ্রাপ্তবয়স্ক। সেই নিয়ে বিস্তর জটিলতা দেখা দেয়। এর মাঝেই মোনালিসার স্বামী জানান, তিনি নাকি অন্তঃসত্ত্বা! এ বার নতুন পদক্ষেপ মোনালিসার। নিজের ছবির পরিচালক সনোজ মিশ্র, বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা ও এক আইনজীবীর বিরুদ্ধে পকসো আইনে মামলা করলেন মোনালিসা।

Advertisement

বিয়ের পরেই মোনালিসার মা অভিযোগ করেছিলেন যে, মেয়ের জন্মের ভুয়ো শংসাপত্র ব্যবহার করে তাঁকে বিয়ে করেছেন ফরমান। এর জেরে ফরমানের বিরুদ্ধেও পকসো আইনে মামলা করে মোনালিসার পরিবার। পুলিশ তলব করে মোনালিসাকে। নিজের বয়ান রেকর্ড করানোর জন্য থানায় হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। এরই মধ্যে ফরমান জানিয়েছিলেন, মোনালিসা অন্তঃসত্ত্বা। তাই এই মুহূর্তে মোনালিসা জিজ্ঞাসাবাদের জন্য থানায় যেতে পারবেন না।

সেই সময়ে কোচিতে সাংবাদিক বৈঠক করে মোনালিসা অভিযোগ করেন যে, পরিচালক সোনজ তাঁকে অন্তত ১০ বার অশালীন ভাবে স্পর্শ করেছেন। মোনালিসা বলেন, ‘‘আমি যখন আমার পরিবারকে এ ব্যাপারে জানাই, তাঁরা আমাকে সমর্থন করেননি।’’ শুধু তা-ই নয়, ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ ছবির পরিচালক নাকি সিনেমার শুটিং চলাকালীনও মোনালিসাকে ভুল ভাবে ছুঁতে চেয়েছিলেন বলে অভিযোগ তাঁর। এ ছাড়াও এক আইনজীবীর বিরুদ্ধে সমাজমাধ্যমে মোনালিসার মানহানি করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার মোনালিসা আদালতে হাজিরা দেন, যেখানে তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়। যদিও মোনালিসা এই মুহূর্তে কেরলে রয়েছেন। কিন্তু, এই সংক্রান্ত মামলা মধ্যপ্রদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হতে পারে বলে খবর। কারণ, অভিযোগ অনুযায়ী ঘটনাগুলো সেই রাজ্যে ঘটেছে বলেই জানা গিয়েছে। তবে বিশ্ব হিন্দু পরিষদের কোন নেতার বিরুদ্ধে মোনালিসার অভিযোগ? তাঁর নাম প্রকাশ্যে আনেননি মোনালিসা।

Advertisement
আরও পড়ুন