Sunil Thapa

প্রিয়ঙ্কা চোপড়ার ‘রিল লাইফ কোচ’ অভিনেতা সুনীল থাপা প্রয়াত, কী কারণে মৃত্যু হল তাঁর?

৬৮ বছর বয়সে প্রয়াত অভিনেতা সুনীল থাপা। মুম্বইয়ে কর্মজীবন হলেও সুনীল থাকতেন নেপালে। সেখানে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৬
(বাঁ দিকে) প্রিয়ঙ্কা চোপড়া, (ডান দিকে) সুনীল থাপা।

(বাঁ দিকে) প্রিয়ঙ্কা চোপড়া, (ডান দিকে) সুনীল থাপা। ছবি: সংগৃহীত।

প্রয়াত অভিনেতা সুনীল থাপা। নেপালি ছবিপ্রেমীদের কাছে খলনায়কের চরিত্রে স্মরণীয় হয়ে থাকবেন তিনি। যদিও হিন্দি ছবির দর্শকের কাছে তিনি পরিচিত প্রিয়ঙ্কা চোপড়া অভিনীত ‘মেরি কম’-এর কোচ হিসাবে। ছবিতে কোচ ও ছাত্রীর সমীকরণ মন ধরেছিল দর্শকের। ৬৮ বছর বয়সে প্রয়াত তিনি। মুম্বইয়ে কর্মজীবন হলেও সুনীল থাকতেন নেপালে। সেখানে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

Advertisement

শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান সুনীল। তাঁর দীর্ঘ কর্মজীবনে প্রায় ৩০০-র কাছাকাছি নেপালি ছবিতে কাজ করেছেন। বলিউডে তাঁর আত্মপ্রকাশ হয় ১৯৮১ সালে কমল হাসন ও রতি অগ্নিহোত্রী অভিনীত ‘এক দুজে কে লিয়ে’ ছবিতে। তার পরে ‘আজ কি আওয়াজ়’, ‘মানব হত্যা’-র মতো ছবিতে কাজ করেছেন তিনি। এ ছাড়া ভোজপুরি ছবিতেও কাজ করেছেন সুনীল। যদিও অভিনেতা হিন্দি ছবির দর্শকের কাছে নজর কাড়েন ‘মেরি কম’ ছবিতে রঞ্জিৎ সিংহের চরিত্রে। শেষ বার তাঁকে দেখা যায় ‘ফ্যামিলি ম্যান ৩’ সিরিজ়ে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা।

Advertisement
আরও পড়ুন