Mika Singh Farm House

সলমন খানের খামারবাড়ি যেন কিছুই নয়, দিল্লিতে মিকা সিংহের বাড়িতে রয়েছে কী ধরনের সুবিধা?

সলমনের খামারবাড়ির ভিতরে রয়েছে আস্তাবল থেকে ঝর্না, জলাশয়, পাহাড়, আমোদপ্রমোদের নানান বন্দোবস্ত। কিন্তু মিকা সিংহ নাকি জোর টক্কর দিয়েছেন সলমন খানকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ২০:২৯
(বাঁ দিকে) সলমন খান, (ডান দিকে) মিকা সিংহ।

(বাঁ দিকে) সলমন খান, (ডান দিকে) মিকা সিংহ। ছবি: সংগৃহীত।

সলমন খানের খামারবাড়ি নিয়ে তাঁর অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। প্রায়ই সেই খামারবাড়িতে গিয়ে ওঠেন অভিনেত্রীরা। জ্যাকলিন ফার্নান্ডেজ়, ইউলিয়া ভন্তুর-সহ আরও অনেকেই পেয়েছেন সলমনের আতিথ্য। অতিমারির সময়ে দীর্ঘ দিন সেখানে ছিলেন জ্যাকলিন। মহারাষ্ট্রের কারজাট এলাকায় তাঁর এই খামারবাড়ির ভিতরে রয়েছে আস্তাবল থেকে ঝর্না, জলাশয়, পাহাড় এবং আমোদপ্রমোদের নানান বন্দোবস্ত। কিন্তু মিকা সিংহ নাকি জোর টক্কর দিয়েছেন সলমন খানকে! গায়কের দিল্লির খামারবাড়িতে গিয়ে এমনই মত নৃত্যপ্রশিক্ষক ফরাহ খানের।

Advertisement

বলিউডের তারকাদের অত্যন্ত পছন্দের জায়গা সলমনের খামারবাড়ি। কিন্তু এ বার মিকা সিংহের দিল্লির খামারবাড়িতে গেলেন ফরাহ খান। ১০০ একর জমির উপর তৈরি এই খামারবাড়ি দেখে হতবাক ফরাহ। মিকার খামারবাড়িতে ঘোড়া থেকে উটের সঙ্গে রয়েছে একাধিক পোষ্য। বাড়ির অন্দরে রয়েছে গুরুদ্বার, যেখানে সারা দিন প্রার্থনা হয়। গানের অনুষ্ঠানের জন্য বিশাল জায়গা, হেলিপ্যাড, সর্ষের ক্ষেত সহ রয়েছে আরও অনেক কিছু। এ ছাড়াও মিকার খামারবাড়িতে প্রতিদিন অন্তত ২০০ জনের রান্না হয়।

এমন এলাহি ব্যবস্থা দেখেই ফরাহ বলেন, ‘‘এখানে এলে সলমন কারজাটের খামারবাড়ি ভুলে যাব দেখছি।’’ মিকা তাঁর স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে প্রায় ১০ হাজার মেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। যদিও গায়কের ভাবমূর্তি খুব স্বচ্ছ নয়। তাঁর এবং তাঁদের পরিবারকে ঘিরে রয়েছে একাধিক বিতর্ক। যদিও ফরাহ বলেন, ‘‘লোকে হয়তো মিকাকে বাজে ছেলে ভাবেন, আসলে তিনি ভাল মানুষ।’’

Advertisement
আরও পড়ুন