(বাঁ দিকে) মাহিকার সঙ্গে হার্দিক, (ডান দিকে) নাতাশা স্ত্যানকোভিচ। ছবি: সংগৃহীত।
এই মুহূর্তে মডেল মাহিকা শর্মার সঙ্গে সম্পর্কে রয়েছেন ক্রিকেটতারকা হার্দিক পাণ্ড্য। মডেল নাতাশা স্ত্যানকোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে হার্দিকের একাধিক নারীসঙ্গের কথা শোনা গিয়েছিল। তবে হার্দিক এখন মাহিকাতে মুগ্ধ। হার্দিক ও নাতাশার পুত্র অগস্ত্যের সঙ্গে সুসম্পর্ক রয়েছে ক্রিকেটতারকার প্রেমিকার। এরই মাঝে হার্দিকের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন নাতাশা?
হার্দিকের সঙ্গে সম্পর্কে থাকাকালীন ক্রিকেটতারকার দাদা ক্রুণাল ও বৌদির সঙ্গে ভালই ভাব ছিল নাতাশার। সর্বত্রই তাঁদের চার জনকে একসঙ্গে দেখা যেতে। যদিও হার্দিকের সঙ্গে সম্পর্ক ভাঙার মাসকয়েক আগে থেকেই ক্রিকেটতারকার দাদা-বৌদির সঙ্গে দূরত্ব বাড়ান নাতাশা। অগস্ত্যের অবশ্য বাবার বাড়িতে ছিল অবাধ যাতায়াত। হার্দিকের জীবনে মাহিকার আগমনের পরে সেই যোগাযোগ যেন আরও বেড়েছে। মাহিকাকে বিভিন্ন সময় দেখা গিয়েছে অগস্ত্যের সঙ্গে।
এ বার হার্দিকের মা নলিনী পাণ্ড্য ও দাদা ক্রুণালের সঙ্গে ছেলেকে নিয়ে ছবি দিলেন নাতাশা। সমাজমাধ্যমের ‘স্টোরি’তে ছবি পোস্ট করেছেন তিনি। দিনকয়েক আগে ছেলেকে বিলাসবহুল একটি গাড়ি উপহার দিয়েছেন হার্দিক। তবে বিচ্ছেদের পরে নাতাশা জানিয়েছিলেন, হার্দিক ভীষণ আত্মকেন্দ্রিক মানুষ। তাঁদের যে কী কারণে বিচ্ছেদ হয়েছে, তা কখনও খোলসা করেননি। এ বার ক্রিকেটতারকার মায়ের সঙ্গে নাতাশাকে দেখতেই গুঞ্জন শুরু। তবে কি পাণ্ড্য পরিবারের ঘনিষ্ঠ হয়েই থাকতে চাইছেন নাতাশা? নাকি ছেলের মুখ চেয়েই সবটা করছেন?