Sonamoni Saha

ধারাবাহিক শেষ, প্রতীক-সোনামণির পর্দায় ফেরার জল্পনা, এর মধ্যেই কি বিয়ের পরিকল্পনা সারলেন যুগলে?

শোনা যাচ্ছে, নতুন ভাবে পর্দায় ফিরছেন অভিনেত্রী। শুধু তা-ই নয়, ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, জীবনের নতুন অধ্যায় শুরুর পরিকল্পনাও নাকি করে

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৫
আবার কি একসঙ্গে দেখা যাবে সোনামণি-প্রতীককে?

আবার কি একসঙ্গে দেখা যাবে সোনামণি-প্রতীককে? ছবি: সংগৃহীত।

সদ্য শুটিং শেষ হয়েছে অভিনেত্রী সোনামণি সাহার। তাঁকে এত দিন সুধা হিসাবে দেখেছে দর্শক। সেই ধারাবাহিক শেষ হতে না হতেই শোনা যাচ্ছে, নতুন ভাবে পর্দায় ফিরছেন অভিনেত্রী। শুধু তা-ই নয়, ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, জীবনের নতুন অধ্যায় শুরুর পরিকল্পনাও নাকি করে ফেলেছেন সোনামণি। সত্যিই কি তাই?

Advertisement

ধারাবাহিকের শুটিং শেষ হলেও, এখনও কাজের মধ্যেই রয়েছেন অভিনেত্রী। সোনামণি বললেন, “১৪ ঘণ্টা শুটিংয়ের চাপ নেই ঠিকই। কিন্তু ধারাবাহিক শেষ হলেও কাজের মধ্যেই আছি আমি। অন্যান্য কাজের কথা চলছে। সেগুলো এখনই বলতে চাই না।” এরই মধ্যে দর্শকের আলোচনা, ‘আমাদের দাদামণি’ ধারাবাহিকেই অন্য ভাবে দেখা যাবে সোনামণিকে। অভিনেত্রী যোগ করলেন, “একটা পোস্ট করেছিলাম সমাজমাধ্যমে। সেখানে প্রতীক একটা মন্তব্য করে। ব্যস, সেটা পড়েই নানা ধরনের ভাবনা তৈরি হয়েছে। আসলে আমার আর প্রতীকের জুটিটা এখনও দর্শকের এতই পছন্দ। সেখান থেকেই এত জল্পনা তৈরি।”

তা হলে এই ছুটিতে কি বিয়েটা সেরে ফেলবেন তাঁরা? গত দু’মাসে অনেকেই বিয়ে করেছেন স্টুডিয়োপাড়ায়। সেই তালিকায় কি জুড়বে প্রতীক-সোনামণির নাম? অভিনেত্রীর উত্তর, “বিয়ে হলে অবশ্যই জানতে পারবেন সবাই। এগুলো কি আর লুকিয়ে রাখা যায়। এখন আপাতত সবার বিয়েতে খাওয়া-দাওয়া করতে চাই।”

এই মুহূর্তে প্রতীককে ‘দাদামণি’ হিসাবে দেখা যাচ্ছে ছোটপর্দায়। সোনামণি জানিয়েছেন, তাঁকেও কয়েক মাসের মধ্যেই নতুন ভাবে দেখা যাবে।

Advertisement
আরও পড়ুন