Shoaib malik Fourth wife

পাক অভিনেত্রীর সঙ্গে চতুর্থ বার বিয়ের গুঞ্জন শোয়েব মালিকের, কে এই বনীজ়া?

শোনা যাচ্ছে, চতুর্থ বিয়ে সেরে ফেলেছেন শোয়েব। এ বারও তাঁর নাম জড়াল অভিনেত্রীর সঙ্গে। পাক টেলিভিশনের পরিচিত মুখ এই অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪১
(বাঁ দিকে) শোয়েব মালিকা, (ডান দিকে) বনীজ়া সত্তার।

(বাঁ দিকে) শোয়েব মালিকা, (ডান দিকে) বনীজ়া সত্তার। ছবি: সংগৃহীত।

প্রাক্তন টেনিসতারকা সানিয়া মির্জ়াকে বিয়ে করে ভারতের জামাই হন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিক। যদিও সেই বিয়ে ভেঙেছে। সানিয়া তাঁর দ্বিতীয় স্ত্রী ছিলেন। বছর দুয়েক আগে বিচ্ছেদের মাসকয়েকের মধ্যেই অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে তৃতীয় বিয়ে সারেন শোয়েব। এ বার শোনা যাচ্ছে চতুর্থ বিয়ে সেরেছেন তিনি! আবার নাম জড়াল এক অভিনেত্রীর সঙ্গে। পাক টেলিভিশনের পরিচিত মুখ বনীজ়া সত্তারকে বিয়ে করলেন তিনি?

Advertisement

গত কয়েক মাস ধরেই সানার সঙ্গে শোয়েবের সম্পর্ক টালমাটাল হওয়ার খবর পাওয়া যাচ্ছিল। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি ক্রিকেটতারকা। এর মাঝেই গুঞ্জন, ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখে নাকি টেলিভিশন অভিনেত্রী বনীজ়াকে বিয়ে করেছেন। সেই প্রসঙ্গেও অবশ্য কোনও বিবৃতি মেলেনি শোয়েবের তরফে। প্রসঙ্গত, এই পাক অভিনেত্রী করাচির বাসিন্দা। করাচি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। তাঁর বাড়িতে মা ও বোন রয়েছেন। পাকিস্তানের হাম টিভি-র ‘লাডলি’ অনুষ্ঠানটি থেকে ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন বনীজ়া। সমাজমাধ্যমে তিনি বেশ সক্রিয়। ইনস্টাগ্রামে প্রায় ১ লক্ষের উপর অনুসরণকারী রয়েছে তাঁর।

Advertisement
আরও পড়ুন