Preity Zinta

গুরুদ্বারে মানুষের সেবায় ব্যস্ত প্রীতি! আধ্যাত্মিকতায় মন অভিনেত্রীর, কার জন্য মন ভরে প্রার্থনা করলেন তিনি?

হলুদ রঙের সালোয়ার কামিজ় পরে গুরুদ্বারে উপস্থিত প্রীতি। মাথা ঢাকা ওড়নায়। অন্য ভক্তদের মতোই তাঁকেও প্রার্থনা করতে দেখা গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মে ২০২৬ ১৬:৫২
কার প্রার্থনায় গুরুদ্বারে সেবা করলেন প্রীতি?

কার প্রার্থনায় গুরুদ্বারে সেবা করলেন প্রীতি? ছবি: সংগৃহীত।

অভিনয়ের পাশাপাশি তিনি ব্যবসায়ীও। এ বার তিনি মানুষের সেবায় হাত লাগালেন। বলিউড অভিনেত্রী প্রীতি জ়িন্টা সম্প্রতি গিয়েছিলেন পঞ্জাবের স্বর্ণমন্দিরে। সেখানে মানুষের সেবা করলেন তিনি।

Advertisement

পঞ্জাবের অমৃতসরে অবস্থিত গুরুদ্বার শ্রী হরমন্দির সাহিবে, যা স্বর্ণমন্দির নামেই বেশি পরিচিত, মাথা নত করে প্রার্থনা করেন তিনি। সেই বিশেষ মুহূর্তের বেশ কিছু ভিডিয়ো এবং ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়ো ও ছবি ছড়িয়ে পড়তেই মুগ্ধ প্রীতির অনুরাগীরা।

ভিডিয়োয় দেখা গিয়েছে, হলুদ রঙের সালোয়ার কামিজ় পরে গুরুদ্বারে উপস্থিত হয়েছেন প্রীতি। মাথা ঢাকা ওড়নায়। অন্য ভক্তদের মতোই তিনিও প্রার্থনা করছেন। মানুষকে খাবার পরিবেশন করতেও দেখা যায় প্রীতিকে। গুরুদ্বারে আগত দর্শনার্থীদের জন্য নানা ধরনের সেবামূলক কাজ করা হয়। তেমনই নানা কাজে যোগ দিয়েছিলেন প্রীতি।

প্রীতি এই দিন শুধু নিজের জন্য নয়, তাঁর ক্রিকেট দল পঞ্জাব কিংস-এর সাফল্যের জন্যও প্রার্থনা করেছেন। পঞ্জাব কিংসের সহ-মালিক হিসাবে প্রীতি বরাবরই দলের পাশে থাকেন। মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দিতেও দেখা যায় তাঁকে। এ বার আধ্যাত্মিক উপায়ে নিজের ক্রিকেটদলের জন্য প্রার্থনা করলেন তিনি। এর আগে মহাকুম্ভেও দেখা গিয়েছিল প্রীতিকে। রোজকার ব্যস্ততার মধ্যে প্রীতির এই আধ্যাত্মিক অভ্যাস দেখে অনুরাগীদের অনুমান, যত দিন যাচ্ছে, আধ্যাত্মিকতায় মন দিচ্ছেন অভিনেত্রী।

উল্লেখ্য, মণিরত্নমের ‘দিল সে’ ছবি থেকে অভিনয়ের সফর শুরু হয়েছিল প্রীতির। ২০১৮ সাল পর্যন্ত অভিনয় করেছেন। তার পরে নিজের ক্রিকেটদল নিয়েই তিনি ব্যস্ত। অবশ্য ২০২৬ সালে তিনি অভিনয়ে ফিরছেন বলে শোনা যায়। রাজকুমার সন্তোষির ‘বাটওয়ারা ১৯৪৭’ নামে একটি ছবিতে তিনি অভিনয় করছেন বলে জানা যাচ্ছে।

Advertisement
আরও পড়ুন