Amitabh Bachchan

‘অমিতজি এ বার রেখাজিকে বিয়ে করে নিয়ে আসুন, দুটো বউ থাকতেই পারে’, জয়াকে নিয়েও প্রকাশ্যে খোঁচা!

১৯৭৩ সালের ৩ জুন বিয়ে হয়েছিল অমিতাভ ও জয়ার। ১৯৭৬ সালে ‘দো অনজানে’ ছবির সেটে অমিতাভ ও রেখার আলাপ এবং শোনা যায় তাঁরা সম্পর্কেও জড়িয়েছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৭
জয়া ও রেখার সঙ্গে সম্পর্ক নিয়ে অমিতাভকে খোঁচা।

জয়া ও রেখার সঙ্গে সম্পর্ক নিয়ে অমিতাভকে খোঁচা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অনেক হয়েছে, এ বার রেখাকেও নিজের কাছে নিয়ে আসা উচিত অমিতাভ বচ্চনের! এমনই ‘অদ্ভুত’ দাবি করলেন রাখি সাওয়ন্ত। জয়া বচ্চনের সঙ্গে বিগ বি-কে একেবারেই মানায় না, এমন মন্তব্যও করলেন তিনি। কিন্তু কেন?

Advertisement

১৯৭৩ সালের ৩ জুন বিয়ে হয়েছিল অমিতাভ ও জয়ার। ১৯৭৬ সালে ‘দো অনজানে’ ছবির সেটে অমিতাভ ও রেখার আলাপ এবং শোনা যায় তাঁরা সম্পর্কেও জড়িয়েছিলেন। তবে প্রকাশ্যে সম্পর্কের কথা তাঁরা স্বীকার করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখি বলেন, “রেখাজির ভাগ্যে অমিতজি ছিলেনই না। কিন্তু উনি এখনও অমিতজির নামে সিঁদুর পরেন। অমিতাভজি কেন যে জয়াজিকে বেছে নিলেন, আমি বুঝি না। উনি কী ঝগড়া করেন! রেখাজি কী সুন্দর ও মার্জিত।”

অমিতাভের মতো তারকাকে বিয়ে করেও কেন সাজগোজ করেন না জয়া? সেই প্রশ্নও তুলেছেন বিতর্কিত অভিনেত্রী। তাঁর কথায়, “জয়াজি একটি ভাল সালোয়ার কামিজ় পর্যন্ত পরেন না।” রাখির বক্তব্য, জন্মদিনে তাঁকে জয়া বচ্চনের নিমন্ত্রণ করা উচিত। তা হলে তিনি একটি ভাল সালোয়ার কামিজ় উপহার দেবেন। জয়াকে ধূসর চুলে রং করার এবং মুখে বোটক্স করার পরামর্শও দিয়েছেন রাখি। অমিতাভের কাছে তাঁর আর্জি, “অমিতজি, আপনি রেখাজিকে এ বার নিজের কাছে নিয়ে আসুন। আজকাল সবার দুটো করে বউ। একটাই তো জীবন। আপনি কেন আমাদের রেখাজিকে একা ছেড়ে দিলেন?”

রাখির চোখে, অমিতাভ ও রেখাকে নাকি রাজা-রানির মতো দেখতে লাগে। জয়াকে নাকি মানায়ই না সেখানে। বর্ষীয়ান অভিনেত্রী তথা রাজনীতিবিদকে একেবারেই পছন্দ করেন না বলেও জানিয়ে দেন রাখি। তবে এই সব মন্তব্যে কান দেন না অমিতাভ, জয়া বা রেখা কেউই। নেটাগরিকও রাখির মন্তব্য নিয়ে বলেছেন, “বরাবরের মতো দৃষ্টি আকর্ষণ করছেন উনি। পাত্তা দেওয়ার দরকার নেই।”

Advertisement
আরও পড়ুন