Ram Charan & Upasana

জ্যোতিষীই ঠিক করে দেন সন্তান জন্ম দেওয়ার দিনক্ষণ! কী জানালেন রাম চরণের স্ত্রী উপাসনা?

গত ৩১ জানুয়ারি তাঁরা দ্বিতীয় বারের জন্য বাবা-মা হয়েছেন। এ বার তাঁদের যমজ সন্তান হয়েছে। এক কন্যা ও এক পুত্রের জন্ম দেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩০
জ্যোতিষ মেনে সন্তানধারণ করেছেন রাম চরণ ও উপাসনা।

জ্যোতিষ মেনে সন্তানধারণ করেছেন রাম চরণ ও উপাসনা। ছবি: সংগৃহীত।

একসময় সন্তান নিতেই চাননি অভিনেতা রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা কোনিডেলা। তার পরে এক কন্যাসন্তানের জন্ম দেন তাঁরা। গত ৩১ জানুয়ারি তাঁরা দ্বিতীয় বার বাবা-মা হলেন। এ বার তাঁদের যমজ সন্তান হয়। এক কন্যা ও এক পুত্রের জন্ম দেন তাঁরা। দ্বিতীয় বার বাবা-মা হওয়ার নেপথ্যে রয়েছে জ্যোতিষশাস্ত্রের বড় ভূমিকা।

Advertisement

সন্তান জন্ম দেওয়ার পরে একটি ভিডিয়োবার্তার মাধ্যমে উপাসনা জানিয়েছেন, কী ভাবে জ্যোতিষ মেনে তাঁরা সন্তানের জন্মের দিনক্ষণ ঠিক করেছিলেন। উপাসনার ভিডিয়োয় উপস্থিত ছিলেন জ্যোতিষী মহেশ বাং। তিনি জানান, কী ভাবে জন্মের সময় স্থির করা হয়। তাঁর কথায়, “একটি শুভ সময় খুঁজে পেয়েছিলাম। সেটি হল ৩১ জানুয়ারি, রাত ১১.৩০টার পরে।”

সেই ভিডিয়োয় উপস্থিত ছিলেন ‘এনার্জি অ্যালকেমিস্ট’ রণধীর। তাঁরও ভূমিকা ছিল সন্তানজন্মের দিন ক্ষণ নির্ধারণে। ভিডিয়োয় চিকিৎসক ও নার্সরাও ছিলেন। জ্যোতিষীর পরামর্শ মেনেই তাঁরা ওই নির্দিষ্ট সময় সন্তান-ভূমিষ্ঠের ব্যবস্থা করেছিলেন।

সন্তান জন্ম দেওয়ার পরে উপাসনা বলেছিলেন, “ভালবাসা, শুভেচ্ছা আমাদের ঘিরে রয়েছে। সেই জন্য আমরা কৃতজ্ঞ। হাতজোড় করে আমি রাম চরণের ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। আমি জানি, মন থেকেই আপনারা ভালবাসেন। আমরা নিশ্চিত, আমাদের সন্তানদের আপনারা সবসময় ভালবাসবেন এবং রক্ষা করবেন। যাঁরাই আমাদের জন্য প্রার্থনা করেছিলেন, তাঁদের সকলকে আমরা মনে রাখব।”

যমজ সন্তানের ইঙ্গিত দিয়েছিলেন রাম চরণ ও উপাসনা। দ্বিতীয় বার সন্তান আগমনের কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি দম্পতি। তবে মাসখানেক আগে উপাসনা একটি পোস্টে যমজ সন্তান আগমনের ইঙ্গিত দিয়ে লেখেন, ‘‘এ বছরের দীপাবলিতে আমরা দ্বিগুণ খুশি। ভালবাসা দ্বিগুণ। কৃতজ্ঞ বোধ করছি। খুব শীঘ্রই নতুন একটা শুরু করতে চলেছি।’’

Advertisement
আরও পড়ুন