Ranbir kapoor birthday

‘দাড়িতে পাক ধরেছে’, ৪৩তম জন্মদিনে নিজেকে নিয়ে কী বললেন রণবীর কপূর?

রণবীর নিজেই স্বীকার করেছেন, দাড়িতে পাক ধরেছে তাঁর। সাদা দাড়ির সংখ্যা বাড়ছে ক্রমাগত। এই জন্মদিনে কী করছেন অভিনেতা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৩
জন্মদিনে অনুরাগীদের কোন বার্তা দিলেন রণবীর?

জন্মদিনে অনুরাগীদের কোন বার্তা দিলেন রণবীর? ছবি: সংগৃহীত।

কপূর পরিবারের তৃতীয় প্রজন্মের অন্যতম বলিষ্ঠ অভিনেতা রণবীর কপূর। রবিবার ৪৩-এ পা দিলেন তিনি। যখন তাঁর বলিউডে আত্মপ্রকাশ হয়, সেই সময় থেকেই নারী হৃদয়ে হিল্লোল তুলেছিলেন রণবীর। এই সময়ে দাঁড়িয়েও রণবীরের আবেদন কমেনি। তবে বয়সটাও বাড়ছে। অভিনেতা নিজেই স্বীকার করেছেন, তাঁর দাড়িতে পাক ধরেছে। সাদা দাড়ির সংখ্যা বাড়ছে ক্রমাগত। এই জন্মদিনে কী করছেন অভিনেতা?

Advertisement

একটা সময় রণবীরের প্রেম জীবন নিয়ে বিস্তর চর্চা হত। একের পর এক নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন। যদিও সে সব এখন অতীত। আপাতত থিতু হয়েছেন। অভিনেত্রী আলিয়া ভট্টকে বিয়ে করেছেন রণবীর। একটি কন্যাসন্তান রয়েছে তাঁদের। বলা ভাল, তিনি এখন ঘোরতর সংসারী।

জন্মদিনে বিশাল কোনও আয়োজন, বড় কোনও পার্টিতে বিশ্বাসী নন তিনি। স্ত্রী ও কন্যা রাহাকে নিয়ে একান্তে ছুটি কাটাচ্ছেন অভিনেতা। যদিও জন্মদিনে দর্শন দেবেন না, তাই আবার হয় নাকি! বেড়াতে গিয়েছেন তিনি। সেখান থেকে একটি ভিডিয়ো দেন অনুরাগীদের উদ্দেশে। ক্যামেরার নেপথ্যে স্ত্রী আলিয়া।

সেখানে রণবীর বলেন, ‘‘আমার পাকা দাড়ির সংখ্যা বেড়েই চলেছে। যদিও তাতে দুঃখ নেই। আমি কেবল আমার কৃতজ্ঞতা জানাতে পারি আমার দর্শকদের। সকাল থেকে শুভেচ্ছাবার্তা পেয়ে আমি আপ্লুত।’’ সেই সময় ভিডিয়োর নেপথ্যে ভেসে আসছিল এক খুদের গলা। অনুরাগীদের ধারণা, বাবা-মাকে ব্যস্ত দেখে হয়তো খানিক বিরক্ত হয়ে চিৎকার শুরু করেছে ছোট্ট রাহা।

Advertisement
আরও পড়ুন