Rashmika Vijay Buddymoon

মধুচন্দ্রিমায় যাননি বিজয়-রশ্মিকা! তার বদলে তারকাদম্পতি বেছে নিলেন কোন বিকল্প ব্যবস্থা?

তারকাদের বিয়েতে এলাহি আয়োজন, মধুচন্দ্রিমায় ব্যয়বহুল জায়গায় ভ্রমণেরই চল রয়েছে। তবে চিরাচরিত ট্রেন্ডে গা ভাসালেন না বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৬:২৬
(বাঁ দিকে) বিজয় দেবরকোন্ডা, (ডান দিকে) রশ্মিকা মন্দানা।

(বাঁ দিকে) বিজয় দেবরকোন্ডা, (ডান দিকে) রশ্মিকা মন্দানা। ছবি: সংগৃহীত।

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল থাকে অনুরাগীদের। তেমনই তাঁদের বিয়ে নিয়েও থাকে আগ্রহ। তারকাদের বিয়েতে এলাহি আয়োজন, মধুচন্দ্রিমায় ব্যয়বহুল জায়গায় ভ্রমণেরই চল রয়েছে। তবে চিরাচরিত ট্রেন্ডে গা ভাসালেন না বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। বিয়ের পরে মধুচন্দ্রিমাতেও প্রচলিত নিয়মের বিপরীতে হাঁটলেন তাঁরা। ‘হানিমুন’-এর বদলে বেছে নিলেন ‘বাডিমুন’।

Advertisement

সাধারণত, ভারতীয় বিয়ে মানে তিন থেকে পাঁচ দিনের বিষয়। সেই সঙ্গে আত্মীয়-পরিজনের সমাগম। তাই ক’টা দিন নিভৃতে, একান্তে সময় কাটাতে মধুচন্দ্রিমায় যান নবদম্পতি। বিজয়-রশ্মিকাও বিয়েতে এলাহি আয়োজন করেছিলেন। কিন্তু তার পরেও একা একা মধুচন্দ্রিমায় না গিয়ে তাঁরা গেলেন ‘বাডিমুন’-এ। তাইল্যান্ডের কো সামুই দ্বীপে ক’টা দিন ছুটি কাটাতে তাঁরা। সঙ্গে ছিলেন বিজয় ও রশ্মিকার ‘বাডি’ অর্থাৎ বন্ধুরা।

এ প্রসঙ্গে অভিনেত্রী রশ্মিকা বলেন, ‘‘আমাদের কাছে ঘুরতে যাওয়া মানে, পরিবার ও বন্ধুদের সঙ্গে স্মৃতি তৈরি করা। যেখানে সকলে একসঙ্গে সময় কাটাতে পারব। ঘুরতে যাব, খেলব, পুলে আনন্দ করব, একসঙ্গে সবাই সূর্যাস্ত দেখব, নানা ধরনের খাবার খাব। যেখানে কোনও চিন্তাভাবনা থাকবে না।’’ বিজয়ও এক সময় জানিয়েছিলেন, তিনি একা একা থাকার মানুষ নন। চিরকাল লোকজন নিয়ে থাকতেই ভালবাসেন।

Advertisement
আরও পড়ুন