RJ Mahavash on Yuzvendra Chahal

‘ডেটিং অ্যাপে থাকা ছেলেদের বিশ্বাস করি না’, ফের চহালকে কেন খোঁচা দিলেন মহবশ?

চহাল ও তাঁর প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মার ২০২৫ সালে আইনি বিচ্ছেদ হয়। জানা যায়, তার আগে তাঁরা দীর্ঘ দিন আলাদা থাকছিলেন। অনেকেই অনুমান করেছিলেন, মহবশের জন্যই নাকি তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১৭:২৮
RJ Mahavash made comment on dating app and people think it is for Yuzvendra Chahal

ফের চহালকে নিশানা মহবশের। ছবি: সংগৃহীত।

প্রায়ই আলোচনায় থাকেন ক্রিকেটতারকা যুজ়বেন্দ্র চহাল। ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের পরে বেতার সঞ্চালিকা মহবশের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল তাঁর। যদিও দু’জনেই বার বার জানিয়েছিলেন যে, তাঁরা শুধুই বন্ধু। তবু একাধিক বার একাধিক জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় জল্পনা আরও বেড়েছিল। সম্প্রতি, ইনস্টাগ্রামে একে অন্যকে ‘আনফলো’ করেছেন চহাল ও মহবশ। এ বার মহবশের আরও একটি মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। নেটাগরিকের ধারণা, মহবশের নিশানায় সেই চহাল। এ বার ডেটিং অ্যাপ নিয়ে ক্রিকেট তারকাকে খোঁচা দিলেন মহবশ।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম ও সম্পর্ক নিয়ে নিজের ভাবনা খোলাখুলি জানান বেতারশিল্পী মহবশ। চহাল ও তাঁর প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মার ২০২৫ সালে আইনি বিচ্ছেদ হয়। জানা যায়, তার আগে তাঁরা দীর্ঘদিন আলাদা থাকছিলেন। অনেকেই অনুমান করেছিলেন, মহবশের জন্যই নাকি তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। তবে বর্তমানে মহবশের সঙ্গে চহালের কোনও সম্পর্ক নেই বলেই জানা যায়। এর মধ্যেই প্রেম নিয়ে মহবশ বলেন, “প্রতিটি সম্পর্কেই কিছুটা মানিয়ে নেওয়া দরকার। এখন অনেকেই সম্পর্ককে কেনাকাটার মতো করে ফেলেছে। ডেটিং অ্যাপে বাঁ দিক-ডান দিক সোয়াইপ করেই সব হয়ে যাচ্ছে। মানুষকে পণ্য হিসাবে দেখা হচ্ছে, আর আমি এতে একেবারেই বিশ্বাস করি না।”

ডেটিং অ্যাপের মাধ্যমে কারও সঙ্গে দেখা করায় বিশ্বাসী নন মহবশ। হঠাৎ দেখা ও কোনও চেষ্টা ছাড়া প্রেমে পড়ায় বিশ্বাসী। তাঁর মতে, এই ধরনের সম্পর্ক অনেক বেশি গভীর হয়। মহবশের কথায়, “ব্যক্তিগত ভাবে আমি এমন কাউকে সহজে বিশ্বাসও করতে পারি না, যে ডেটিং অ্যাপ ব্যবহার করে। কারণ তখন মনে হয়, সে হয়তো একই সঙ্গে আরও অনেকের সঙ্গে কথা বলছে। এতে বিশ্বাস তৈরি করা কঠিন হয়ে যায়।”

তিনি আরও বলেন, “আমার এখনও পুরনো দিনের প্রেমে বিশ্বাস আছে। যেখানে ছোট ছোট যত্ন, ভালবাসার সহজ প্রকাশ আর আন্তরিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার কাছে এটাই সত্যিকারের ভালবাসা।” ডেটিং অ্যাপ ও সম্পর্কে বিশ্বাস নিয়ে মহবশের মন্তব্যের নিশানায় রয়েছেন চহাল, এমন অনেকেই মনে করছেন।

Advertisement
আরও পড়ুন