Salim Khan Health Update

‘সলমন প্রেমিকাদের ধর্ম বদলাতে চাইত’, সেলিম খানের অসুস্থতায় কী করলেন ভাইজানের প্রাক্তন প্রেমিকা?

ছিলেন পাকিস্তানের নাগরিক। ভারতে এলে মুম্বইয়ে সলমনের বাড়িতেই এসে থাকতেন। তাই সেলিমকে কাছ থেকে দেখেছিলেন সোমি আলি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫১
Salman Khan’s ex-girlfriend Somy Ali wishes Salim Khan’s speedy recovery

সেলিম খানের সঙ্গে সলমন খান। ছবি: সংগৃহীত।

লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন সেলিম খান। তাঁর আরোগ্য কামনা করছেন বলিউডের অনেকেই। প্রার্থনা করছেন সলমন খানের প্রাক্তন প্রেমিকা সোমি আলিও।

Advertisement

সেলিমের আরোগ্য কামনায় সোমি সমাজমাধ্যমে লেখেন, “ওঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনে আমার মনখারাপ। উনি একজন অসামান্য লেখক। আমার কাছে উনি বাবার মতো।”

সেলিম খানের সঙ্গে কেমন সম্পর্ক ছিল, তা-ও জানান সোমি। তিনি লেখেন, “ওঁর বাড়িতে আমি থেকেছি। আমাকে মেয়ের মতো রাখা হয়েছিল সেখানে। এক টেবিলে বসে খাবার খেয়েছি। ধর্ম, বিশ্বাস নিয়ে কথা বলেছি। সব ধর্মকে সমান ভাবে সম্মান করা হত। মতবাদের চেয়ে ঈশ্বর অনেক বড়, উনি শিখিয়েছিলেন।”

সোমি ছিলেন পাকিস্তানের নাগরিক। ভারতে এলে মুম্বইয়ে সলমনের বাড়িতেই এসে থাকতেন। তাই সেলিমকে কাছ থেকে দেখেছিলেন সোমি। তাই তাঁর প্রার্থনা, “উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। বাবার জন্য প্রার্থনা করছি। আমাকে একটা ঘর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।”

সোমির সঙ্গে টানা আট বছরের সম্পর্ক ছিল সলমনের। ১৯৯১ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন তাঁরা। তার পরেই ঐশ্বর্যা রাইয়ের সঙ্গে ‘হম দিল দে চুকে সনম’ ছবির সেটে আলাপ ও প্রেম। বিচ্ছেদ হয়ে যায় সোমির সঙ্গে। তিক্ততার সঙ্গে শেষ হয়েছিল সেই সম্পর্ক। সোমির অভিযোগ ছিল, সলমনের ব্যবহার ভাল নয় এবং সম্পর্কে বিশ্বস্ত নন। তবে সলমনের বাবা-মা সম্পর্কে সব সময়ে ভাল কথাই বলেছেন তিনি।

একসময় ছেলের প্রেমজীবন নিয়ে মন্তব্য করেছিলেন সেলিম খানও। তিনিই জানিয়েছিলেন, সলমন নাকি প্রেমিকাদের ধর্ম পরিবর্তন করাতে চাইতেন। নিজের মায়ের মতো প্রেমিকাদের গড়ে তুলতে চাইতেন। সেলিম বলেছিলেন, “ও উচ্চাকাঙ্ক্ষী নায়িকাদের প্রেমে পড়ে। এখানেই বৈপরীত্য। কিন্তু ও চায় বিয়ে করে তাঁরা যেন সংসার করে, এবং ভাল মা হয়ে ওঠে। সেটা তো হয় না। তাই বিয়েও হয়নি ওর।”

Advertisement
আরও পড়ুন