Sunjay dutt

‘সরকে চুনরী’ গান বিতর্কে সঞ্জয়কে জাতীয় মহিলা কমিশনের তলব, তার আগে মেয়েদের জন্য কী পদক্ষেপ অভিনেতার

‘সরকে চুনরী’ গানে নোরার সঙ্গে সমান তালে নাচতে দেখা গিয়েছে সঞ্জয়কে। এই গান প্রসঙ্গে সঞ্জয়কে তলব করে জাতীয় মহিলা কমিশন। পাল্টা কোন পদক্ষেপ করলেন অভিনেতা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৯:৫৯
‘সড়কে চুনরী’ গান বিতর্কে কোন পদক্ষেপ করলেন সঞ্জয় দত্ত।

‘সড়কে চুনরী’ গান বিতর্কে কোন পদক্ষেপ করলেন সঞ্জয় দত্ত। ছবি: সংগৃহীত।

সঞ্জয় দত্ত অভিনীত ‘কেডি: দ্য ডেভিল’ ছবিতে আইটেম গানে দেখা গিয়েছে নোরা ফতেহিকে। সেই ছবির গান ‘সরকে চুনরী তেরী সরকে’ মুক্তি পেতেই বিতর্ক সমাজমাধ্যমে। অশালীন, কুরুচিকর বলেই দাগিয়ে দেওয়া হয়েছে গানের দৃশ্যটিকে। ইতিমধ্যেই নোরার নাচের ভঙ্গিমা নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। নিষিদ্ধ করা হয়েছে এই গানটিকে। সব জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে গানটি। নোরা নিজেও ক্ষমা চেয়েছেন। এই গানে নোরার সঙ্গে সমান তালে নাচতে দেখা গিয়েছে সঞ্জয়কে। এই গান প্রসঙ্গে সঞ্জয়কে তলব করে জাতীয় মহিলা কমিশন। পাল্টা কোন পদক্ষেপ করলেন অভিনেতা?

Advertisement

‘সরকে চুনরী তেরী সরকে’ গানে অশ্লীলতার অভিযোগে সঞ্জয় দত্তকে তলব করে জাতীয় মহিলা কমিশন। সোমবার ২৭ এপ্রিল তিনি কমিশনে হাজির দেন। শুনানির পরে সঞ্জয় দত্তের আইনজীবী হেমন্ত শাহ সংবাদমাধ্যমকে বলেন, ‘‘সঞ্জয় দত্ত ‘সরকে চুনরী’ গানটির কথার অর্থ সম্পর্কে অবগত ছিলেন না। কারণ, এটি এমন একটি ভাষায় রেকর্ড করা হয়েছিল যা তিনি বোঝেন না। ইতিমধ্যেই এমন একটি কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য ক্ষমা চেয়েছেন এবং ৫০ জন আদিবাসী শিশুর শিক্ষার জন্য সহায়তা করার প্রস্তাব দিয়েছেন।’’ এ দিন সঞ্জয়কে কোনও মন্তব্য করতে দেখা যায়নি আদালতে। শুনানির পর দ্রুত কমিশনের অফিস ছে়ড়ে বেরিয়ে যান।

Advertisement
আরও পড়ুন