Sara Ali Khan

‘শিল্পীদের পিছন থেকে দেখলেই চিনতে পারি’, সঞ্চালকের মন্তব্য শুনে লজ্জায় লাল সারা আলি খান, কী ঘটল?

নায়িকা ব্যস্ত তাঁর আগামী ছবি ‘ম্যাঁয় মেরি পত্নী অউর দো’র প্রচারে। ছবির একটি প্রচার-অনুষ্ঠানে ছিলেন সারা। সেখানে ঠিক কী ঘটল?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১৭:৩৩
কেন লজ্জা পেলেন সারা?

কেন লজ্জা পেলেন সারা? ছবি: সংগৃহীত।

তারকারা সারা ক্ষণ কী করছেন, কোথায় যাচ্ছেন— সব কিছু জানার জন্য উৎসাহী থাকেন অনুরাগীরা। পাশাপাশি, ছবিশিকারিরাও রীতিমতো অপেক্ষা করে বসে থাকেন। অনেক সময় প্রিয় তারকাকে সামনে থেকে ফ্রেমবন্দি করতে না পারলেও পিছন থেকে ফ্রেমবন্দি করে ছবি ভাগ করে নেন সমাজমাধ্যমে। অনুরাগীদের উদ্দেশ্যে লিখে দেন, “কোন তারকা? চেনা কি যাচ্ছে?” এ বার এই প্রসঙ্গ উঠতেই লজ্জায় লাল হলেন নায়িকা সারা আলি খান।

Advertisement

সম্প্রতি, নায়িকা ব্যস্ত তাঁর আগামী ছবি ‘ম্যাঁয় মেরি পত্নী অউর দো’র প্রচারে। ছবির একটি প্রচার-অনুষ্ঠানে ছিলেন সারা। সঙ্গে ছিলেন রকুলপ্রীত সিংহ, আয়ুষ্মান খুরানা এবং ওয়ামিকা গব্বী। সেখানেই মঞ্চে সঞ্চালকের একটি মন্তব্যে খুবই অস্বস্তিতে পড়েন শিল্পীরা। লজ্জায় লাল হয়ে যান সারা।

সঞ্চালক মঞ্চ থেকেই বলেন, “আমি বলিপাড়ার শিল্পীদের পিছন থেকে দেখলেই চিনতে পেরে যাই। সবাইকে চিনি।” এই কথা শুনেই চমকে যান সারা। দর্শকাসন থেকে নিজেই বলেন, ‘‘এ সব কী বলছেন সঞ্চালক?’’ সবটাই অবশ্য ঘটেছে মজার ছলে। সারার লাজুক মুখভঙ্গিই ছ়ড়িয়ে পড়েছে সর্বত্র। তবে এই নিয়ে আলাদা করে কেউ কোনও মন্তব্য করেননি। আপাতত নতুন ছবির প্রচারেই মন দিতে চান তাঁরা।

Advertisement
আরও পড়ুন