Sidharth Shukla

Shehnaaz Gill: প্রেমিককে ঘিরেই জীবন! সিদ্ধার্থের মায়ের পোশাকে সামনে এলেন শেহনাজ

প্রয়াত প্রেমিকের প্রসঙ্গ উঠলেই ভেঙে পড়ছেন কান্নায়। সম্প্রতি নিজের ছবির প্রচারে গিয়ে অঝোরে কেঁদেছেন শেহনাজ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২১ ১২:৫৭
সিদ্ধার্থের স্মৃতি নিয়ে বাঁচছেন শেহনাজ।

সিদ্ধার্থের স্মৃতি নিয়ে বাঁচছেন শেহনাজ।

কেটে গিয়েছে দু’মাসেরও বেশি সময়। সিদ্ধার্থ-হীন জীবন কাটাচ্ছেন শেহনাজ গিল। প্রেমিকের মৃত্যুর পর একটু একটু করে গুছিয়ে নিয়েছেন নিজেকে। ফিরেছেন কাজেও। কিন্তু এখনও প্রেমিকের স্মৃতি ঘিরেই তাঁর জীবন। সম্প্রতি আরও একবার সেই কথাই মনে করিয়ে দিলেন ‘বিগ বস’-এর প্রাক্তন প্রতিযোগী।

সিদ্ধার্থ শুক্লের মা রিমা শুক্লের পোশাকে দেখা গেল শেহনাজকে। একটি অনুষ্ঠানে নীলরঙের সালোয়ার কামিজ পরেছিলেন সিদ্ধার্থের প্রেমিকা। সেই একই সালোয়ারে অতীতে দেখা গিয়েছিল সিদ্ধার্থের মাকেও। এই প্রথম নয়, অতীতেও নিজের শাড়ি শেহনাজকে উপহার দিয়েছিলেন রিমা। শোনা যায়, ছেলের প্রেমিকাকে নিজের সন্তানের মতোই স্নেহ করেন তিনি।

Advertisement

সিদ্ধার্থের মৃত্যুর ধাক্কা সামলে স্বাভাবিক ছন্দে ফিরছেন শেহনাজ। তবে প্রয়াত প্রেমিকের প্রসঙ্গ উঠলেই ভেঙে পড়ছেন কান্নায়। সম্প্রতি নিজের ছবির প্রচারে গিয়ে অঝোরে কেঁদেছেন শেহনাজ। ভালবাসার মানুষকে হারানোর ক্ষত এখনও যে তাজা, তা বলার অপেক্ষা রাখে না।

Advertisement
আরও পড়ুন