Shraddha Kapoor

প্রতি মাসে ৬ লক্ষ টাকা খরচ! নিজের বাসস্থান থাকতেও, কেন ভাড়ায় বাড়ি নিলেন শ্রদ্ধা কপূর?

শ্রদ্ধার এই বাড়িটি মুম্বইয়ের জুহুতে। আগামী এক বছরের জন্য আবার একটি চুক্তিতে সই করেছেন অভিনেত্রী। এক বছরের জন্য মোট ৭২ লক্ষ টাকা ভা়ড়া দিতে হবে অভিনেত্রীকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০১
শ্রদ্ধাকে প্রতি মাসে ৬ লক্ষ টাকা ভাড়া গুনতে হবে!

শ্রদ্ধাকে প্রতি মাসে ৬ লক্ষ টাকা ভাড়া গুনতে হবে! ছবি: সংগৃহীত।

প্রতি মাসে ৬ লক্ষ টাকা করে ভাড়া গুনতে হবে শ্রদ্ধা কপূরকে। বলিউড অভিনেত্রীদের মধ্যে যাঁরা বড় অঙ্কের পারিশ্রমিক নেন, তাঁদের অন্যতম শ্রদ্ধা। মুম্বই শহরে একাধিক বাসস্থানও রয়েছে তাঁর। কিন্তু তা-ও ভাড়া বাড়ির জন্য বড় মাপের খরচ করছেন অভিনেত্রী।

Advertisement

শ্রদ্ধার এই বাড়িটি মুম্বইয়ের জুহুতে। আগামী এক বছরের জন্য আবার একটি চুক্তিতে সই করেছেন অভিনেত্রী। এক বছরের জন্য মোট ৭২ লক্ষ টাকা ভা়ড়া দিতে হবে অভিনেত্রীকে। অর্থাৎ মাসে ৬ লক্ষ টাকা করে ভাড়া দিতে হবে তাঁকে। বিলাসবহুল এই বা়ড়িটি মাপ ৩,৯২৯ বর্গফুট। সঙ্গে চারটি গাড়ি রাখার জায়গা রয়েছে। জুহুর এই এলাকায় রয়েছে অসংখ্য বিলাসবহুল বাড়ি। শহরের ‘হেভিওয়েট’রা এখানেই থাকেন বলে শোনা যায়। সবক’টি বাড়িই প্রায় সমুদ্রমুখী। এখানেই আশপাশে রয়েছে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, অজয় দেবগন, বরুণ ধবন ও হৃতিক রোশনের বাড়ি।

তবে শুধু শ্রদ্ধা নয়। অনেকেই বিলাসবহুল বাড়ি ‘লিজ়’ বা ভা়ড়ায় নেন। অভিনেতা ইমরান খান ও তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটনও এর আগে ‘লিজ়’-এ ফ্ল্যাট নিয়েছেন। তাঁরা মাসে ৯ লক্ষ টাকা করে ভাড়া দিতেন। রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনও একটি বাড়ি ভাড়ায় নিয়েছিলেন। মাসে ৭ লক্ষ টাকা করে ভাড়া দিতেন তাঁরা।

উল্লেখ্য, বাছাই করা ছবিতে অভিনয় করেন শ্রদ্ধা। ২০২৪ সালে ‘স্ত্রী ২’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। বক্সঅফিসে সফল ছিল সেই ছবি। তার পর আর কোনও ছবি মুক্তি পায়নি তাঁর।

Advertisement
আরও পড়ুন