Sourav Chakraborty

‘বিয়ের দিনও ঠিক করে ফেলেছেন!’ শুভস্মিতার সঙ্গে কি পথ চলার ইঙ্গিত? জবাব সৌরভের

‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের মধ্যে দিয়ে ব্যক্তিগত জীবনে নাকি বদল এসেছে সৌরভের? শুভস্মিতার সঙ্গে নতুন পথ চলার ইঙ্গিত!

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১১:৪০
Sourav Chakraborty Shares his marriage plan and his love rumours with Subhasmita Mukherjee

সৌরভ-শুভস্মিতা কি বিয়ে করছেন? ছবি: সংগৃহীত।

অভিনেতা হিসাবে কেরিয়ার শুরু করলেও গল্প লেখা নেশা। পরিচালক হিসেবে হাত পাকিয়েছেন সৌরভ চক্রবর্তী। ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকে দীপের চরিত্রে বাংলা ধারাবাহিকে ফিরে এসেছেন। তাঁর বিপরীতে শুভস্মিতা মুখোপাধ্যায়। তাঁদের জুটি বেশ জনপ্রিয় দর্শকমহলে। এও শোনা যাচ্ছে, ব্যক্তিগত জীবনেও নাকি তাঁরা কাছাকাছি এসেছেন। ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের মধ্যে দিয়ে ব্যক্তিগত জীবনে নাকি বদল এসেছে সৌরভের? প্রশ্ন রাখতেই হাসি নায়কের।

Advertisement

এক কালে সৌরভ ও মধুমিতা সরকারের জুটি ছিল বহু আলোচিত বিষয়। তাঁরা দাম্পত্যজীবনে ইতি টেনেছেন অনেক আগেই। সম্প্রতি নিজের নতুন জীবন শুরু করেছেন মধুমিতা। যদিও মধুমিতার সঙ্গে বিচ্ছেদের কারণে বিয়ের উপর থেকে আস্থা হারাননি সৌরভ। তাঁর মতে, বিয়ে একটা মিষ্টি জিনিস। তাই এ বার প্রাক্তনের বিয়ে হতেই কি শুভস্মিতার সঙ্গে শুভ সূচনা করতে চলেছেন সৌরভ? তাঁর কথায়, ‘সমাজমাধ্যমে এত লেখা হয় আমাদের নিয়ে! আসলে শুভস্মিতা আর আমি খুব ভাল বন্ধু। আমাদের বোঝাপড়াটাও বেশ ভাল। সমাজমাধ্যমে দীপ ও ঝাঁপির জুটি নিয়ে উন্মাদনা রয়েছে। আর আমরা খুব ভাল ঝগড়া করতে পারি। গঠনমূলক ঝগড়াই করি আমরা। দর্শকেরও রোম্যান্টিক দৃশ্য পছন্দ হয়েছে। ফলে লোকজন আমাদের বিয়ের দিনও ঠিক করে ফেলেছেন। বিয়ের লগ্নও ঠিক করে ফেলেছেন দর্শক।’’

দর্শক সহ-অভিনেত্রীর সঙ্গে বিয়ে ঠিক করে ফেললেও সৌরভের বিয়ের পরিকলল্পনা জানতে চাওয়া হলে অভিনেতা হেসে বলেন, ‘‘আপাতত বিয়ের পরিকল্পনা নেই। তবে দেখা যাক। সামনে বিয়ের প্ল্যান থাকলে বলতাম। আমি লুকিয়ে বিয়ে করব না। সগর্বে, বুক বাজিয়ে বিয়ে করব!’’

Advertisement
আরও পড়ুন