Prateek Sen

ছোটপর্দায় ফিরছেন প্রতীক সেন! ‘আমাদের দাদামণি’র পর কোন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন তিনি?

তিন মাস আগে শেষ বারের মতো সম্প্রচারিত হয়েছিল ‘আমাদের দাদামণি’। সেই ধারাবাহিক টিআরপি প্রতিযোগিতায় আশানুরূপ ফল করেনি। এ বার নতুন রূপে দেখা যাবে প্রতীককে?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১৮:০২
নতুন ধারাবাহিকে ফিরছেন প্রতীক?

নতুন ধারাবাহিকে ফিরছেন প্রতীক? ছবি: সংগৃহীত।

কিছু দিন আগে শোনা গিয়েছিল রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য আবার নতুন ধারাবাহিকে জুটি বাঁধছেন। এই রেশ কাটতে না কাটতে আরও এক নতুন জুটি নিয়ে আলোচনা শুরু। ‘আমাদের দাদামণি’ শেষ হয়েছে কয়েক মাস হল। এ বার নতুন ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় ফিরছেন প্রতীক সেন। নায়িকা কে?

Advertisement

তিন মাস আগে শেষ বারের মতো সম্প্রচারিত হয়েছিল ‘আমাদের দাদামণি’। সেই ধারাবাহিক টিআরপি প্রতিযোগিতায় আশানুরূপ ফল করেনি। ৯ মাসের মাথায়ই ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নেন চ্যানেল কর্তৃপক্ষ। অন্দরের খবর, ইতিমধ্যেই নতুন ধারাবাহিতকের জন্য প্রযোজনা সংস্থার সঙ্গে নায়কের চুক্তিও হয়ে গিয়েছে। সূত্র বলছে, প্রতীকের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী স্বীকৃতি মজুমদারকে। তাঁকে অনেক দিন ছোটপর্দায় দেখেনি অনুরাগীরা। ‘মেয়েবেলা’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকের নজর কাড়েন অভিনেত্রী।

প্রতীকের নতুন নায়িকা স্বীকৃতি?

প্রতীকের নতুন নায়িকা স্বীকৃতি? ছবি: সংগৃহীত

শোনা যাচ্ছে, এ বার প্রতীকের বিপরীতে দেখা যাবে এই নায়িকাকে। যদিও নায়িকার সঙ্গে নাকি এখনও চুক্তি স্বাক্ষর হয়নি। শোনা যাচ্ছে, স্টার জলসার জন্য তৈরি হবে এই ধারাবাহিক। অন্য দিকে রুবেল এবং শ্বেতাকে নাকি দেখা যাবে জ়ি বাংলার নতুন ধারাবাহিকে।

এর আগে রুবেল এবং শ্বেতাকে প্রথম বার একসঙ্গে দেখা গিয়েছিল ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে। শোনা যায়, ওই ধারাবাহিকের সেট থেকেই নাকি তাঁদের প্রেমের শুরু। বন্ধুত্ব থেকে প্রেম। তার পর বিয়ের সিদ্ধান্ত।

শীঘ্রই নাকি ‘লুকসেট’ হবে দুই ধারাবাহিকের। যদিও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। প্রতীকের নতুন ধারাবাহিকের প্রসঙ্গে বিস্তারিত জানতে যোগাযোগ করা হয় প্রযোজক অর্ক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। তাঁর তরফে মেলেনি কোনও উত্তর। সূত্র বলছে, শীঘ্রই হবে নতুন ধারাবাহিকের ‘লুকসেট’।

Advertisement
আরও পড়ুন