Celb Gossip

৯০ ভরির হার উপহার দিয়েছেন গোবিন্দ, তাও দীপাবলিতে আনন্দে গা ভাসাতে নারাজ সুনীতা, কেন?

গোবিন্দর সঙ্গে তাঁকে আলাদা করার ক্ষমতা স্বয়ং ঈশ্বরেরও নেই, নিজেই দাবি করেছিলেন সুনীতা। সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও দীপাবলিতে উদ্বেগে সুনীতা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৭:২০
Sunita Ahuja Govinda wife shares her Diwali plan

(বাঁ দিকে) সুনীতা আহুজা, গোবিন্দ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

গত কয়েক মাস ধরেই চর্চায় রয়েছেন সুনীতা আহুজা। একাধিবার স্বামী গোবিন্দকে নিয়ে নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। পরিস্থিতি এমন হয়, যে অনেকে ধরেই নিয়েছিলেন গোবিন্দ ও সুনীতার বিচ্ছেদ হবেই। পরে অবশ্য সুনীতা জানান, তাঁদের আলাদা করার ক্ষমতা স্বয়ং ঈশ্বরেরও নেই। এখন সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও দীপাবলিতে উদ্বেগে সুনীতা। কেন?

Advertisement

কিছু দিন আগেই করবা চৌথ উপলক্ষে স্ত্রীকে প্রায় ৯০ ভরির বড় হার উপহার দিয়েছিলেন গোবিন্দ। সেই ছবি সমাজমাধ্যমে নিজেই ভাগ করে নেন সুনীতা। গণেশচতুর্থীতেও একসঙ্গে দেখা যায় তাঁদের। তা হলে দীপাবলির আগে ফের কেন চিন্তায় তারকাপত্নী? সুনীতা জানান, দীপাবলিতে তিনি প্রদীপ জ্বালাবেন, ঘর সাজাবেন। তবে শব্দবাজি একদম নয়। সুনীতার কথায়, ‘‘এই সময়টা আমি খুব চিন্তায় থাকি। আমার পোষ্য আছে। শব্দবাজি ফাটালে ও ভীষণ ভায় পায়। বাকি পথকুকুরদের জন্য উদ্বেগে রয়েছি।’’ সুনীতা এই মুহূর্তে নেটপ্রভাবী হয়ে উঠেছেন। ভ্লগিং শুরু করেছেন। ইতিমধ্যেই ইউটিউবের ‘রুপোলি বাটন’ পেয়েছেন। সুনীতা নিজেই জানান, লোকে তাঁর হাসিখুশি মুখ দেখতে পছন্দ করেন। এ ছাড়াও সমাজমাধ্যম থেকে লোকে অনেক টাকা উপার্জন করেছেন, আর এখন তাঁর পালা।

Advertisement
আরও পড়ুন