Vicky Kaushal-Katrina

‘বিয়ের পরে উত্তেজনা কমে যায়’, স্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য? ভিকি পেলেন ‘নারীবিদ্বেষী’ তকমা

২০২১ সালের ডিসেম্বরে ক্যাটরিনাকে বিয়ে করেন ভিকি। সম্প্রতি তাঁরা সন্তানের জন্মও দিয়েছেন। বলিউডে তাঁরা ‘পাওয়ার কাপল’ বলেই পরিচিত। কিন্তু সম্প্রতি নিজের স্ত্রী ও বিয়ে নিয়ে ভিকির মন্তব্য মোটেই ভাল ভাবে নেননি নেটাগরিক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৩:০৬
ক্যাটরিনাকে নিয়ে মশকরা করেছেন ভিকি?

ক্যাটরিনাকে নিয়ে মশকরা করেছেন ভিকি? ছবি: সংগৃহীত।

বিতর্কে জড়ালেন ভিকি কৌশল। ‘নারীবিদ্বেষী’ বলেও কটাক্ষ করা হল তাঁকে। বিয়ের পরে পুরুষদের মধ্যে আর ‘জোশ’ থাকে না। এমন মন্তব্য করেই বিপাকে জড়িয়েছেন অভিনেতা। নিন্দকদের অভিযোগ, ভিকি স্ত্রী ও বিয়ে নিয়ে মশকরা করেছেন প্রকাশ্যে।

Advertisement

২০২১ সালের ডিসেম্বর মাসে ক্যাটরিনাকে বিয়ে করেন ভিকি। সম্প্রতি তাঁরা সন্তানের জন্মও দিয়েছেন। বলিউডে তাঁরা ‘পাওয়ার কাপল’ বলেই পরিচিত। কিন্তু সম্প্রতি নিজের স্ত্রী ও বিয়ে নিয়ে ভিকির মন্তব্য মোটেই ভাল ভাবে নেননি নেটাগরিক। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

‘উরি’ ছবিতে জনপ্রিয় হয়েছিল ভিকির ‘হাউ ইজ় দ্য জোশ’ সংলাপ। সম্প্রতি এক অনুষ্ঠানে ভিকির সেই ‘হাউ ইজ় দ্য জোশ?’ প্রশ্নে একজন জানান, তাঁর জীবনে উত্তেজনা বা ‘জোশ’ বেশ তীব্রই আছে। সেই শুনে ভিকি বলেন, “আমি দেখেছি, অবিবাহিতদের ‘জোশ’ সব সময়ে বেশিই থাকে। আমাদের বিবাহিতদের ‘জোশ’ বছরের পর বছর কেবল কমতেই থাকে। কিন্তু চিন্তা করবেন না।” এই মন্তব্য থেকেই বিতর্কের সূত্রপাত।

এক নেটাগরিকের কথায়, “২০২৬ সালেও একজন এই ধরনের রসিকতা করছেন! কী অদ্ভুত! পুরুষদের এই ধরনের রসিকতা থেকেই বোঝা যায়, তাঁরা আসলে নারীবিদ্বেষী।” আর এক নিন্দকের কথায়, “এই মন্তব্য যদি রণবীর কপূর করতেন, এতক্ষণে সকলে রে-রে করে উঠতেন। কিন্তু ভিকির ভাবমূর্তি ভাল বলে কেউ প্রতিবাদ করছেন না। এই ধরনের মন্তব্যকে কখনওই রসিকতা হিসাবে নেওয়া যায় না।” তবে এই নিয়ে ভিকি বা ক্যাটরিনা কেউই কোনও মন্তব্য করেননি।

Advertisement
আরও পড়ুন