Vivek Oberoi

বুলগেরিয়ার ঠান্ডায় শুটিং, পরিবার থেকে দূরে, সেটের সকলের জন্য অজিতের বিশেষ ভাবনার গল্প শোনালেন বিবেক

‘বিবেগম’ নামের একটি ছবিতে অজিতের সঙ্গে অভিনয় করেছিলেন বিবেক। বুলগেরিয়ায় শুটিং ছিল তাঁদের। খুব ঠান্ডায় চলছিল শুটিং। সেই সময়ে সবাইকে কী ভাবে সাহায্য করেছিলেন অজিত?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১৫:২৯
অজিতের কোন স্মৃতি ভাগ করে নিলেন বিবেক?

অজিতের কোন স্মৃতি ভাগ করে নিলেন বিবেক? ছবি: সংগৃহীত।

দক্ষিণী বা হিন্দি ছবির প্রযোজকেরা সাধারণত অনেক মাস সময় নিয়ে একটি ছবি তৈরি করেন। ফলে আউটডোর শুটিং থাকলে বেশ অনেক দিন পরিবারের থেকে দূরে থাকতে হয় শিল্পীদের। এমনই এক বার দক্ষিণী তারকা অজিতের সঙ্গে আউটডোর শুটিংয়ে গিয়েছিলেন বিবেক ওবেরয়। সেখানে কোন বিশেষ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন বিবেক?

Advertisement

‘বিবেগম’ নামের একটি ছবিতে অজিতের সঙ্গে অভিনয় করেছিলেন বিবেক। বুলগেরিয়ায় শুটিং ছিল তাঁদের। খুব ঠান্ডায় চলছিল শুটিং। সেই সময়ে সবাইকে কী ভাবে সাহায্য করেছিলেন অজিত? সেই কথাই ভাগ করে নিলেন বিবেক। অভিনেতা বলেন, “আমরা তখন ঠান্ডায় কাঁপছি। অজিত নিজে চা তৈরি করে আমাদের সকলকে খাইয়েছিলেন।” শুধু তা-ই নয়, শুটিং সেটের সবাই যে তাঁর নিজের পরিবার। এ কথা বিভিন্ন ঘটনার মাধ্যমে বুঝিয়ে দেন অজিত।

বিবেক বলেন, “প্রায় এক মাসের আউটডোর শুটিং ছিল আমাদের। শুটিংয়ের সময়ে এমনই একটা দিন, আমরা সকলে তখন খুব মিস্‌ করছি নিজেদের পরিবারকে। বিশেষ করে বাড়ির রান্না। বিদেশের খাবার আর ভাল লাগছে না। অজিত দাদা কোনও ভাবে বুঝতে পেরেছিলেন আমাদের মনের কথা। তখন তিনি নিজেই রান্না করে খাইয়েছিলেন। মনে হয়েছিল অজিত আমাদের নিজের কেউ। এই অনুভূতি আগে কখনও হয়নি আমার।”

১ মে ছিল অভিনেতা অজিতের জন্মদিন। বিশেষ দিনে অভিনেতাকে শুভেচ্ছা জানাতেও ভোলেননি বিবেক। আগামী দিনে সুযোগ এলে আবার দক্ষিণী অভিনেতার সঙ্গে কাজ করতে চান তিনি।

Advertisement
আরও পড়ুন