Zubeen Garg Death Case

জ়ুবিনের টাকা নিয়ে নয়ছয়, আপ্তসহায়ক সিদ্ধার্থের বিরুদ্ধে কী নির্দেশ দিল আদালত?

গত বছর সিঙ্গাপুরে আকস্মিক ভাবে মৃত্যু হয় জ়ুবিন গার্গের। তার পর থেকেই একের পর রহস্য ঘনিয়েছে। এ বার এই মৃত্যু মামলায় নতুন নির্দেশ দিল আদালত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৮:৪৯
জ়ুবিনের মৃত্যুতে নয়া মোড়।

জ়ুবিনের মৃত্যুতে নয়া মোড়। ছবি: সংগৃহীত।

গত বছর ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে ডুবে মৃত্যু হয় গায়ক জ়ুবিন গার্গের। অসমের তৎকালীন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশে জুবিনের মৃত্যু নিয়ে তদন্তের জন্য ‘সিট’ গঠন করে অসম সরকার। গায়কের মৃত্যুতে প্রথম থেকেই অভিযোগের তির ছিল জ়ুবিন-ঘনিষ্ঠদের দিকে। সেই তালিকায় ছিলেন তাঁর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা। গায়কের মৃত্যু মামলায় গুয়াহাটির ফাস্ট ট্র্যাক আদালত সেই সিদ্ধার্থ শর্মার মালিকানাধীন ‘মহাবীর অ্যাকোয়া’র সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে।

Advertisement

সিদ্ধার্থের ছ’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইতিমধ্যেই বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত। বিচারক শর্মিলা ভূঞা জানান, মামলার প্রধান তদন্তকারী অফিসার এমন বেশ কিছু নথি পেশ করেছেন যা থেকে স্পষ্ট, গায়কের অর্থ যথেচ্ছ ভাবে খরচ করা হয়েছে। একাধিক বেআইনি কাজের সঙ্গেও সিদ্ধার্থ শর্মার জড়িত থাকার ইঙ্গিত মিলেছে, যার সঙ্গে তাঁর আয়ের উৎসের সামঞ্জস্য নেই।

এ ছাড়াও এই মামলার বিচারক বলেন, ‘‘সিদ্ধার্থ তাঁর নিজের, ভাই, মা এবং মিউজ়িক ম্যানেজমেন্টের ব্যাংক অ্যাকাউন্টে থাকা এত বিপুল পরিমাণ অর্থের বৈধতা প্রমাণ করতে পারেননি। তাঁর এই বিপুল আয়ের উৎসের কোনও নথি বা আয়কর রিটার্নের নথি দাখিল করতে ব্যর্থ হয়েছেন।’’

সিদ্ধার্থ ‘মহাবীর অ্যাকোয়া’তে ১.১০ কোটি টাকার যে অঙ্ক বিনিয়োগ করেছেন, তার প্রমাণস্বরূপ উপযুক্ত নথিপত্র দাখিল করতেও ব্যর্থ হয়েছেন।

Advertisement
আরও পড়ুন