Healthy Sattu Recipes

শুধু শরবত নয়, ছাতু দিয়ে নানা স্বাদের পুষ্টিকর খাবারও বানাতে পারেন, রইল কিছু প্রণালী

ছাতু দিয়ে নানা রকম রান্না করা যায়। ওজন কমাতে হলে ছাতু দিয়েও রেঁধে ফেলতে পারেন সুস্বাদু কিছু খাবার। রইল কিছু প্রণালী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১৭:৫১
Beat the Summer Heat and belly fat, these are some Easy Sattu Recipes for Weight Loss

ছাতু দিয়ে স্বাস্থ্যকর কী কী খাবার রাঁধতে পারেন? ছবি: ফ্রিপিক।

গরমে পেট ঠান্ডা রাখতে ছাতুর জুড়ি মেলা ভার। পরিশ্রমী মানুষদের পেট ভরানোর খাবারটি এখন স্বাস্থ্যকর ডায়েটে জুড়ে গিয়েছে। ওজন কমাতে ও সুস্বাস্থ্যের জন্য দামি ওট্‌সের চেয়ে প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ ছাতুর উপরেই ভরসা করছেন অনেকে। মেদ ঝরাতে শুধু যে ছাতু মাখা বা ছাতুর শরবত খেতে হবে, তা নয়। ছাতু দিয়ে নানা রকম খাবার বানানো যায়। স্বাদে ও পুষ্টিতে ভরপুর এমন কিছু রেসিপি রইল।

Advertisement

আম-ছাতুর পানা

গরমে আমপোড়ার পানা খুবই পছন্দের পানীয়। এর সঙ্গে ছাতু মেশালে স্বাদ আরও বাড়বে। কাঁচা আম সেদ্ধ করে বা পুড়িয়ে তার শাঁস বার করে নিন। এ বার ব্লেন্ডারে ছাতু, আমের শাঁস, জল, পুদিনাপাতা, বিটনুন ও গোলমরিচ গুঁড়ো একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। টক-ঝাল-মিষ্টি এই পানীয়টি হিট স্ট্রোকের ঝুঁকি কমাবে, মেদ ঝরাতেও সাহায্য করবে।

ছাতুর প্যানকেক।

ছাতুর প্যানকেক।

ছাতু ও সুজির ইডলি

আধ কাপ ছাতু, আধ কাপ কাপ টক দই, সামান্য ইনো বা বেকিং সোডা নিয়ে নিন। একটি পাত্রে ছাতু, টক দই সামান্য জল দিয়ে মেখে আধ ঘণ্টা রেখে দিন। মিশ্রণটি যেন ইডলির ব্যাটারের মতো ঘন হয়। রান্নার ঠিক আগে সামান্য ইনো মিশিয়ে নিতে হবে। এ বার ইডলি স্ট্যান্ডে সামান্য তেল ব্রাশ করে ব্যাটার দিয়ে ১০-১২ মিনিট ভাপে রান্না করুন। পুদিনার চাটনি দিয়ে খেতে ভাল লাগবে।

ছাতুর ডিটক্স স্যুপ

কড়াইয়ে সামান্য তেল বা মাখন গরম করে রসুন ও আদাকুচি দিয়ে ভাজুন। এ বার পছন্দের কিছু সব্জি, যেমন ব্রকোলি, বিন, গাজরের টুকরো দিয়ে হালকা নাড়াচাড়া করুন। অন্য একটি বাটিতে ছাতু ২ কাপ জলে ভাল করে গুলে কড়াইয়ে ঢেলে দিন। স্বাদমতো নুন দিন। ঝোল ঘন হয়ে সব্জি সেদ্ধ হয়ে এলে উপর থেকে গোলমরিচগুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। রাতে হালকা কিছু খেতে ইচ্ছে হলে এমন ভাবে ছাতুর স্যুপ বানিয়ে খেতে পারেন।

ছাতু দিয়ে বানানো যায় স্যুপও।

ছাতু দিয়ে বানানো যায় স্যুপও।

ইটালিয়ান স্টাইল ছাতুর প্যানকেক রোল

ব্লেন্ডারে এক কাপ ছাতু, দুধ, ডিম (না চাইলে জল দিতে পারেন), সামান্য নুন দিয়ে একটি পাতলা মসৃণ ব্যাটার বানিয়ে ১০ মিনিট রেখে দিন। এ বার অন্য একটি প্যানে সামান্য মাখনে রসুন ও মাশরুমকুচি, গোলমরিচ দিয়ে ভেজে নামিয়ে রাখুন। নন-স্টিক প্যান গরম করে ছাতুর ব্যাটার দিয়ে ধোসার মতো পাতলা করে গোল করে ছড়িয়ে দিন। এ পিঠ-ও পিঠ হালকা সেঁকে নিয়ে, রুটির মাঝখানে ভাজা মাশরুমের পুরটি দিয়ে লম্বা করে রোল করে নিন। পুদিনা বা ধনেপাতার চাটনির সঙ্গে খেতে ভাল লাগবে।

Advertisement
আরও পড়ুন