Overactive Bladder Problem

প্রস্রাবের বেগ ধরে রাখতে পারেন না? কোন ধরনের ব্যায়াম করলে সমস্যা দূর হবে?

সজোরে হাঁচতে কিংবা কাশতে গেলেও পোশাক ভিজে যাচ্ছে। মহিলারা বেশি এই সমস্যার সম্মুখীন হন। বিশেষ করে যাঁরা স্বাভাবিক ভাবে সন্তান প্রসব করেছেন, তাঁদের এই ধরনের সমস্যা বেশি হয়। কোন ব্যায়ামে মিলবে উপকার?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৪
Exercises you can do to deal with overactive bladder problem

ছবি: সংগৃহীত।

খানিক ক্ষণ অন্তর প্রস্রাবের বেগ আসে। বাড়িতে থাকলে তো বটেই, ঘুরতে গেলেও বার বার রাস্তায় শৌচাগারের খোঁজ করতে হয়। এই পর্যন্ত তা-ও ঠিক ছিল। কিন্তু দিনে দিনে এই প্রস্রাব ধরে রাখতে না পারার সমস্যা আরও খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে। এখন সজোরে হাঁচতে কিংবা কাশতে গেলেও পোশাক ভিজে যাচ্ছে। মহিলারা বেশি এই সমস্যার সম্মুখীন হন। বিশেষ করে যাঁরা স্বাভাবিক ভাবে সন্তানপ্রসব করেছেন, তাঁদের এই ধরনের সমস্যা বেশি। চিকিৎসকেরা বলেন, সময় মতো মূত্রত্যাগ না করলে এই ধরনের সমস্যা হতে পারে। তা ছাড়া, শারীরিক কিছু সমস্যা থাকলেও এমন সমস্যা হতে পারে।

Advertisement

বয়স যত বাড়ে, ততই এই সমস্যা বাড়ে। চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের মতে, এই পরিস্থিতি রোখা যেতে পারে। চিকিৎসক বলেন,‘‘ওষুধ মানে কিন্তু ট্যাবলেট নয়। এর জন্য বয়স চল্লিশ পেরিয়ে গেলে ওজন নিয়ন্ত্রণে রাখা ভীষণ জরুরি। এর পাশাপাশি ধূমপানের অভ্যাস থাকলে তা বন্ধ করতে হবে। ডায়াবিটিস থাকলে তা নিয়ন্ত্রণে রাখতে হবে। আর সবচেয়ে বেশি জরুরি বিষয়— শ্রোণিদেশের পেশির ব্যায়াম বা পেলভিক মাস্‌লের এক্সারসাইজ় করতে হবে।’’

কোন কোন ব্যায়াম করলে উপকার পাবেন?

১) মাটিতে চিত হয়ে সোজা ভাবে শুয়ে পড়ুন। দুই পা ফাঁক করে রাখুন, হাত দু’টি শরীরের দু’পাশে সোজা করে রাখুন। এ বার শরীরের নিম্নভাগ (বুকের নীচ থেকে নিতম্ব পর্যন্ত) উপরের দিকে উঠিয়ে দিন। এ বার ১৬ গুনতে হবে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকবে। হয়ে গেলে ধীরে ধীরে শরীর নীচে নামিয়ে দিন। প্রত্যেক দিন ৭-৮ সেট করলেই যথেষ্ট।

২) কোনও জায়গায় বসে বা শুয়ে দম ধরে রাখা ও ছাড়ার মাধ্যমেই করা যায়। প্রস্রাবের বেগ নিয়ন্ত্রণ করার মতো করে পেলভিক মাস্‌লগুলি শক্ত ভাবে ধরে রাখতে হবে ও ছেড়ে দিতে হবে। মূত্রথলি খালি রয়েছে, অবশ্যই এমন সময়ে এটি করতে হবে।


Advertisement
আরও পড়ুন