Diabetes Prevention Hacks

স্বাদে তেতো বলে নিয়মিত করলা খান ডায়াবেটিকরা! এই সব্জি খেলে আদৌ কি সুগার কমে?

ডায়াবিটিস হলে খাওয়াদাওয়ায় থাকে বড্ড বেশি বিধিনিষেধ আর এই কারণেই ডায়াবেটিকরা অনেকেই হতাশ হয়ে পড়েন। ফল তো বটেই, ডায়াবেটিকদের সব্জিও খেতে হয় বুঝেশুনে। কোন কোন সব্জি ডায়াবেটিকদের ডায়েটে রাখলে রক্তর শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে রইল তার হদিস।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১৪:০৯
করলা কি সত্যিই সুগার কমায়?

করলা কি সত্যিই সুগার কমায়? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নিয়ম করে শারীরচর্চা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া, বাইরের খাবার না খাওয়া— ডায়াবেটিকদের কিছু নিয়ম মেনে চলতেই হয়। নয়তো শর্করার মাত্রায় রাশ টানা সম্ভব নয়। রক্তে শর্ককার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ডায়াবেটিকদের রোজের ডায়েটে কিছু খাবার ঘুরিয়েফিরিয়ে রাখা জরুরি। ডায়াবিটিস হলে খাওয়াদাওয়ায় থাকে বড্ড বেশি বিধিনিষেধ আর এই কারণেই ডায়াবেটিকরা অনেকেই হতাশ হয়ে পড়েন। ফল তো বটেই, ডায়াবেটিকদের সব্জিও খেতে হয় বুঝেশুনে। কোন কোন সব্জি ডায়াবেটিকদের ডায়েটে রাখলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে রইল তার হদিস।

Advertisement

করলা: তেতো বলেই এই সব্জি ডায়াবেটিক নিয়ন্ত্রণে করে, এই ধারণা ভুল। এই সব্জিতে থাকে তিনটি গুরুত্বপূর্ণ অ্যালকালয়েড যেমন ক্যারেনটিন, ভিসিন আর পলিপেপটাইড-পি। এরা ইনসুলিন সেনসিটিভিটি বাড়িয়ে দেয়। অর্থাৎ শরীরে যে ইনসুলিনের ক্ষরণ হচ্ছে তার কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। করলায় ডায়াটেরি ফাইবার থাকে, যা শরীরে গ্লুকোজ শোষণের গতি ধীর করে, ফলে রক্তে শর্করার মাত্রা এক লাফে অনেকটা বেড়ে য‌ায় না।

কুঁদরি: এই সব্জি দেখতে খানিকটা ছোট পটলের মতো। এই সব্জি রোজের ডায়েটে রাখলে বিপাকক্রিয়া বাড়িয়ে দিতে পারে। এর ফলে গ্লুকোজের বিপাক ভাল হয়, সুগার নিয়ন্ত্রণে থাকে।

মেথিশাক: এতে ফেনুগ্রেসিন নামক একটি উপাদান থাকে যা ইনসুলিনের কার্যক্ষমতা বাড়িয়ে দিতে সাহায্য করে। ইনসুলিন ভাল ভাবে কাজ করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। এতে সলিবল ফাইবার বা দ্রবণীয় আঁশ থাকে যা শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। মেথি জলে ভিজিয়ে রেখে সেই পানীয় অনেকেই খান, তবে সুগার কমাতে হলে মেথি গুঁড়ো করে জলে মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়। রোজ মেথি নয়, সপ্তাহে দু’তিন দিন খেলেই হবে।

ঢেঁড়স: এই সব্জিতে ফাইবার থাকে ভরপুর মাত্রায়। এই ফাইবার গ্লুকোজ়ের শোষণের হার কমিয়ে দেয়। কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে। সব মিলিয়ে রোজের খাবারে ঢেঁড়স রাখলে ডায়াবেটিকরা বেশ উপকার পাবেন।

শাক: শাকে ভাল মাত্রায় অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা শরীরে প্রদাহের মাত্রা কমাতে সাহায্য করে। ইনসুলিন রেজ়িস্ট্যান্স কমায়। অনেক ক্ষণ পেট ভরিয়ে রাখে। নিয়মিত শাক খেলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

এই ৫ সব্জি খেলেই আপনার ডায়াবিটিস একেবারে কমে যাবে এমনটা নয়। এর পাশাপাশি ডায়েট, শারীরচর্চা আর চিকিৎসকের পরামর্শে নিয়ম মেনে ওষুধও খেতে হবে।

Advertisement
আরও পড়ুন