dental Care Tips

ধূমপানের জন্য দাঁতে হলদে ছোপ পড়েছে? নামমাত্র খরচেই ফিরে পাবেন ঝলমলে হাসি

দিনের পর দিন দাঁতের প্রতি অবহেলা করতে করতে যখন দাঁতে হলদেটে ভাব স্পষ্ট হয়, তখন টনক নড়ে। নামী সংস্থার পেস্ট ব্যবহার করেও লাভ কিছুই হয় না। কোন ঘরোয়া উপায় মেনে চললে ফিরে পাবেন ঝকঝকে হাসি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ১৬:৩৬
১০ টাকারও কম খরচে কী ভাবে দাঁতের হলদে ছোপ দূর হবে?

১০ টাকারও কম খরচে কী ভাবে দাঁতের হলদে ছোপ দূর হবে? ছবি: শাটারস্টক।

ত্বক পরিচর্যার বিষয়ে কমবেশি সবাই সচেতন। কিন্তু দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন না অনেকেই। দিনের পর দিন দাঁতের প্রতি অবহেলা করতে করতে যখন দাঁতে হলদেটে ভাব স্পষ্ট হয়, তখন টনক নড়ে। নামী সংস্থার পেস্ট ব্যবহার করেও লাভ কিছুই হয় না। কোন ঘরোয়া উপায় মেনে চললে ফিরে পাবেন ঝকঝকে হাসি?

Advertisement

১) প্রতি দিন ব্রাশ করার পরে দাঁতে এক টুকরো লেবু নিয়ে ঘষতে থাকুন। এতে যে শুধু আপনার দাঁত পরিষ্কার হবে তা নয়, বরং দাঁতের রংও ফিরবে।

২) কেবল লেবু নয়, নুনও বেশ ভাল কাজ করে দাঁত পরিষ্কার করতে। দাঁত মাজা হয়ে গেলে আঙুলের ডগায় অল্প নুন নিয়ে দাঁতে ঘষে নিন। এতে দাঁতের গোড়া শক্ত ও মজবুত হবে। দাঁতে রংও হবে ঝকঝকে।

৩) দিনে দু’বার কলার খোসা নিয়ে ৫ মিনিট ধরে দাঁতে ঘষুন। ৭ দিনের মধ্যে আপনি আপনার দাঁতের রঙে পরিবর্তন দেখতে পাবেন।

৪) দাঁত সাদা করার আরও একটি পদ্ধতি হল বেকিং সোডার ব্যবহার। আপনার ব্যবহৃত টুথপেস্টের সঙ্গে সামান্য বেকিং সোডা মিশিয়ে নিন এবং সেটি দিয়ে আপনার দাঁত ব্রাশ করুন। অল্প সময়েই আপনি আপনার দাঁতের হারানো জেল্লা ফিরে পাবেন।

৫) এক চামচ নারকেল তেলে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে ব্রাশ করুন। মিনিট পাঁচেক ব্রাশ করার পর আবার সালফেটহীন মাজন দিয়ে ব্রাশ করে নিন। দাঁত হবে চকচকে।

প্রতিদিন দুই বেলা করে ব্রাশ করার অভ্যাস করুন। খাওয়ার পরে দাঁতের গোড়ায় এবং মাড়িতে অনেক সময় খাবারের টুকরো লেগে থাকে। যা পরবর্তী কালে পচে গিয়ে দাঁতের উপর হলুদ আস্তরণ ফেলে দেয়। পরিষ্কার দাঁত চাইলে সিগারেটে সুখটান দেওয়া বন্ধ করতে হবে। সিগারেটে প্রচুর পরিমাণে নিকোটিন থাকে। যা দাঁতের উপর হলদে আস্তরণ ফেলে দেয়।

Advertisement
আরও পড়ুন