moringa leaves benefits

কোলেস্টেরল থেকে স্নায়ুর রোগ জব্দ হবে সজনেপাতায়! রোজের ডায়েটে রাখতে পারেন বিশেষ চাটনি

সজনেপাতার অনেক গুণ! রোগবালাইয়ের ঝুঁকি কমাতে রোজের ডায়েটে রাখতে পারেন সজনেপাতার চাটনি, রইল রেসিপি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ২০:৫৮
কী ভাবে বানাবেন সজনেপাতার চাটনি

কী ভাবে বানাবেন সজনেপাতার চাটনি ছবি: সংগৃহীত।

শুক্তো হোক বা নিরামিষ চচ্চড়ি কিংবা পাতলা মাছের ঝোল, অথবা দক্ষিণী সম্বর ডাল— সজনে ডাঁটা না পড়লে রান্নার স্বাদ ঠিক জমে না। তবে শুধু ডাঁটা নয়, সজনে গাছের পাতাও কিন্তু শরীরের জন্য বেশ উপকারী। শাকের নামে নাক কুঁচকোলেও ইদানীং অনেক স্বাস্থ্যসচেতন মানুষই অনলাইনে অর্ডার দিয়ে যে মোরিঙ্গা পাউডার কিনে খান, তা আসলে সজনে পাতা শুকিয়ে গুঁড়ো করে প্যাকেটজাত করা। প্রোটিন, ফাইবার, ক্যালশিয়াম, আয়রন, জিঙ্ক, ভিটামিন এ, ভিটামিন বি-১, বি-২, ভিটামিন সি, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ভরপুর মাত্রায় রয়েছে এই পাতায়। অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর সজনেপাতা কেবল রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে না, এর রয়েছে আরও অনেক গুণ।

Advertisement

১) মস্তিষ্কের স্নায়ুর বয়সজনিত অবক্ষয়কে রোধ করে স্মৃতিশক্তিকে সতেজ রাখতে সক্ষম সজনেপাতা।

২) ক্যালশিয়াম, পটাশিয়াম, আয়রন, জিঙ্কের মতো খনিজ, প্রয়োজনীয় নানা রকম ভিটামিন, প্রোটিন রয়েছে সজনেপাতায়।

৩) সজনেপাতা অক্সিডেটিভ স্ট্রেস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

৪) ডায়াবিটিস আর প্রদাহজনিত সমস্যা নির্মূল করতে সাহায্য করে।

৫) উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে পারে সজনেপাতা। হৃদ্‌যন্ত্র ভাল রাখতেও সাহায্য করে।

রোজের ডায়েটে রাখতে পারেন সজনেপাতার চাটনি, রইল রেসিপি।

কড়াইয়ে সাদা তেলে জিরে ফোড়ন দিয়ে বিউলির ডাল, ছোলার ডাল, গোটা ধনে বাদাম, শুকনো লঙ্কা, রসুন, কাঁচালঙ্কা, টম্যাটো ফোড়ন দিন। মশলা ভাজা ভাজা হয়ে এলে তিসির বীজ দিয়ে খানিক ক্ষণ নাড়াচাড়া করুন। এ বার কড়াইয়ে দিয়ে দিন সজনেপাতা, কারিপাতা, ধনেপাতা আর নুন। মিশ্রণটি বেটে নিলেই তৈরি হয়ে যাবে সজনে পাতার চাটনি।

Advertisement
আরও পড়ুন