Dental Care Tips

রুট ক্যানালের পরে আইসক্রিম খাওয়া কি জরুরি? কী কী খাবার খেলে দাঁতের ক্ষতি হবে না?

দাঁতের অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা ঠান্ডা খাবার খেতে বলেন। ঠান্ডা খাবার শুনেই বেশির ভাগ রোগী আইসক্রিম খেয়ে নেন। দাঁতের জন্য কি তা আদৌ উপকারী?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১০:৫৭
দাঁতের অস্ত্রোপচারের পর আইসক্রিম খেলে আদৌ কি লাভ হয়?

দাঁতের অস্ত্রোপচারের পর আইসক্রিম খেলে আদৌ কি লাভ হয়? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রবাদ আছে, দাঁত থাকতে তার মর্ম বোঝা যায় না। এই প্রবাদ অনেকেই একবাক্যে স্বীকারও করেছেন। মারাত্মক দাঁতের যন্ত্রণায় না ভুগলে দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার কথা মনে থাকে না অনেকেরই। আর এমন সময় গিয়ে চিকিৎসকের কাছে রোগী পৌছোন যে, শেষমেশ দাঁতে অস্ত্রোপচার করা ছাড়া উপায় নেই। দাঁতের অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা ঠান্ডা খাবার খেতে বলেন। ঠান্ডা খাবার শুনেই বেশির ভাগ রোগী আইসক্রিম খেয়ে নেন। দাঁতের জন্য কি তা আদৌ উপকারী?

Advertisement

দাঁতের অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা বলেন ঠান্ডা খাবার খেতে, তবে আইসক্রিমই যে খেতে হবে, এমনটা নয়, এমনই মত পুষ্টিবিদ শ্রেয়া চক্রবর্তীর। পুষ্টিবিদ বলেন, ‘‘যদিও এক দিন আইসক্রিম খেলে কোনও ক্ষতি নেই। তবে আইসক্রিম খাওয়ার আগে কিছু কথা অবশ্যই মাথায় রাখতে হবে। সেই আইসক্রিমে যেন অতিরিক্ত চিনি না থাকে। রকমারি ফ্লেভারের আইসক্রিম না খাওয়াই ভাল। আর আইক্রিমের ভিতর যেন বাদামের কুচি না থাকে, সে বিষয় অবশ্যই সচেতন থাকুন। তবে অনেক সময় আইসক্রিম খেলে দাঁতের সিরসিরে ভাব বা সংবেদন বেড়ে যেতে পারে। সে ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে, তাই সতর্ক থাকতে হবে।’’

কী কী খেলে লাভ হবে?

আইসক্রিমের বদলে দাঁতের অস্ত্রোপচার করার পর খাওয়া যেতে পারে, এমন অনেক ঠান্ডা খাবার আছে।

১) ঠান্ডা টক দই

২) ঠান্ডা স্মুদি

৩) ঠান্ডা দইয়ের ঘোল

৪) ঠান্ডা স্যুপ

৫) ঠান্ডা দই-আর গলা ভাত

Advertisement
আরও পড়ুন