Curdled Milk Tea

চায়ে দুধ মেশাতে গেলে ফেটে যায়, কোন ভুলে এমন হয়? কী করে তা ঠিক করা সম্ভব?

চা, স্যুপে দুধ মেশাতে গেলে ফেটে যায়। কোন কৌশলে তা এড়ানো সম্ভব?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ২০:৫৪
চায়ে দুধ দিতে গেলে কেটে যায়। কেন এমন  হতে পারে?

চায়ে দুধ দিতে গেলে কেটে যায়। কেন এমন হতে পারে? ছবি: এআই সহায়তায় প্রণীত।

চা তৈরির পর তাতে দুধ মেশাতে গেলেন। দেখা গেল দুধ ফেটে সাদা গুঁড়োর মতো চায়ের উপর ছড়িয়ে গেল। তখন তা খাওয়া গেলেও, দৃশ্যত আর ভাল থাকে না। এমন চা অতিথিকে দেওয়াও যায় না। অথচ দুধ যে খারাপ হয়ে গিয়েছিল এমনটা নয়।

Advertisement

চা হোক বা স্যুপ— দুধ দিয়ে রান্না করার সময় অনেক সময়েই দুধ ফেটে যায়। অনেক সময় গুঁড়ো দুধে চা করলেও, দুধের ডেলা চায়ের উপর ভেসে ওঠে।তার কারণ কী? সমস্যার সমাধানই বা কী করে হতে পারে?

· দুধ খোলা জায়গায় বিশেষত গরমে ফেলে রাখলে প্রোটিন নষ্ট হয়ে ফেটে যেতে পারে।

· দুধ অ্যাসিডের সংস্পর্শে এলেও কেটে যায়।

· তাপমাত্রার প্রচণ্ড হেরফের হলে দুধ কেটে বা ফেটে যেতে পারে। যেমন, গরম চায়ে ফ্রিজের ঠান্ডা দুধ মেশাতে গেলে এমনটা হয়।

সমাধান হবে কী ভাবে

· গরম চায়ে ফ্রিজের ঠান্ডা দুধ সরাসরি মেশানো ঠিক নয়। তার আগে দুধও হালকা গরম করে নিন।

· স্যুপ বা কোনও খাবারে দুধ মেশানোর আগে, চামচের সাহায্যে সেই স্যুপ বা খাবারটি তুলে দুধে মিশিয়ে নিন। তার পরে সেটি খাবারে ঢালতে পারেন। এতেও দুধ ফেটে যাওয়ার ঝুঁকি কমবে।

· ফ্যাটমুক্ত দুধের চেয়ে ফ্যাটযুক্ত দুধ ব্যবহার করলে তা কেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে।

Advertisement
আরও পড়ুন