Coughing Problems

শি‌শু রাতে ঘুমোলেই কাশি শুরু হয়? সব কাশি কিন্তু সাধারণ নয়, কোন লক্ষণ দেখে সতর্ক হবেন?

মরসুম বদলের সময় সর্দি-কাশি খুবই স্বাভাবিক ব্যাপার। তবে সেই কাশি কিন্তু সারা দিন ধরেই হয়। কেবল রাতে শোয়ার পর শিশুদের যদি কাশি শুরু হয়, তা হলে কিন্তু অভিভাবকদের একটু সতর্ক হওয়া জরুরি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১২:২৪
রাতেই কি শিশু বেশি কাশছে?

রাতেই কি শিশু বেশি কাশছে? ছবি: সংগৃহীত।

শিশুকে বিছানায় শোয়ালেই তার কাশি শুরু হচ্ছে? মরসুম বদলের সময় সর্দি-কাশি খুবই স্বাভাবিক ব্যাপার। তবে সেই কাশি কিন্তু সারা দিন ধরেই হয়। কেবল রাতে শোয়ার পর শিশুদ‌ের যদি কাশি শুরু হয়, তা হলে কিন্তু অভিভাবকদের একটু সতর্ক হওয়া জরুরি।

Advertisement

রাতে ঘুমের মধ্যে শিশু দু’টি কারণে কাশতে পারে। প্রথম কারণটা হল পোস্ট নেজ়াল ড্রিপ। এ ক্ষেত্রে শিশুর যখন সর্দি হয় বা ঠান্ডা লাগে, তখন ঘুমোলে তাঁর নাকে জমে থাকা সর্দি পিছনে দিকে গিয়ে গলার কাছে জমা হয়, অস্তস্তি হয় তাদের। এই কারণেই ঘুমোনোর ঘণ্টাখানেকের মধ্যেই তাদের হঠাৎ করে কাশি শুরু হয়ে যায়।

আর যে কারণে শিশুর রাতের দিকে হঠাৎ কাশি হতে পারে সেটি হল জিইআরডি বা গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স ডিজি়জ়। অর্থাৎ পেটের ভিতর যে গ্যাস্ট্রিক জুস বা পাচক রস থাকে, তা শোয়ার পর উপরের দিকে উঠে আসে আর গলার কাছে জমে। তা থেকেও শিশুদের অস্বস্তি হয়, কাশি শুরু হয়। এ ক্ষেত্রে শিশুরা অনেক সময় কাশতে কাশতে বমিও করে ফেলে।

দুই ধরনের সমস্যার চিকিৎসা কিন্তু আলাদা। তাই রাতের দিকে শিশু মাঝেমধ্যেই কেশে উঠলে তা স্বাভাবিক ভেবে ফেলে রাখবেন না। চিকিৎসকের পরামর্শ মেনেন সঠিক সময় ওষুধ না নিলে সমস্যা বেড়ে বড় আকার নিতে খুব বেশি সময় লাগবে না।

Advertisement
আরও পড়ুন