Astro Tips

তিন ভেষজ উপাদান স্নানের জলে মেশালেই ঘটবে চমক, জীবনের চাকা ঘুরবে সৌভাগ্যের পথে

শাস্ত্র যে কেবল সময়সাপেক্ষ টোটকার নিদানই দেয় তা কিন্তু নয়। সহজ নানা উপায়ের কথাও বলে। তেমনই একটি উপায় হল স্নানের জলে কিছু মিশিয়ে স্নান করা।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩০
bathing

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

শাস্ত্রে আমাদের জীবনের পথ সহজ করার নানা উপায়ের কথা বলা রয়েছে। তবে ব্যস্ত জীবনে সে সকল উপায় পালন করা সব সময় সম্ভব হয়ে ওঠে না। তবে শাস্ত্র যে কেবল সময়সাপেক্ষ টোটকার নিদানই দেয় তা কিন্তু নয়। সহজ নানা উপায়ের কথাও বলে। তেমনই একটি উপায় হল স্নানের জলে কিছু মিশিয়ে স্নান করা। বিশেষ কিছু সাধারণ জিনিস রয়েছে, সেগুলি যদি প্রতি দিনের স্নানের জলে মিশিয়ে স্নান করা যায় তা হলে খুব ভাল ফল মেলে। এগুলি আলাদা করে বাজার থেকে কিনেও আনতে হয় না, কমবেশি সকলের বাড়িতেই এই জিনিসগুলি থাকে। কী মেশাতে হবে, জেনে নিন।

Advertisement

গোলাপের পাপড়ি: বহু বাড়িতেই গোলাপগাছ থাকে। এ ছাড়া গোলাপফুল ঘর সাজানোর কাজেও ব্যবহার করা হয়। ফুল শুকিয়ে যাওয়ার পর সেই পাপড়ি ফেলে না দিয়ে রেখে দিন। প্রতি দিনের স্নানের জলে মিশিয়ে স্নান করুন। শুক্রের স্থান উন্নত হবে। এর ফলে অর্থসঙ্কট জীবন থেকে চিরতরে বিদায় নেবে। প্রেমের ক্ষেত্রেও লাভবান হবেন।

হলুদ: স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করার উপকারিতা অনেক। প্রায় প্রতি বাড়িতেই রান্নার কাজে হলুদ ব্যবহার করা হয়। সেখান থেকে এক চিমটে হলুদ নিয়ে যদি স্নানের জলে মিশিয়ে স্নান করা যায়, তা হলে বৃহস্পতির স্থান উচ্চ হয়। নানা দিক থেকে ভাল ফলপ্রাপ্তি ঘটে। সফলতা হয় মুঠোবন্দি।

নিমপাতা: নজরদোষ থেকে চামড়ার রোগ, সব কিছু থেকে মুক্তি দিতে সক্ষম নিমপাতা। প্রতি দিন স্নানের জলে নিমপাতা ফোটানো জল মিশিয়ে স্নান করলে দারুণ ফলপ্রাপ্তি ঘটে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এর ফলে শনিদেবের রোষ থেকেও মুক্তি পাওয়া যায়।

Advertisement
আরও পড়ুন