Planet Astrology

জীবনের সমস্ত খারাপের নেপথ্যে রয়েছে গ্রহের কলকাঠি! কোন গ্রহ কী খারাপ বয়ে আনে? খোঁজ দিলেন জ্যোতিষী

জীবনের নানা ঘটনা পর্যবেক্ষণ করে আমাদের উপর কোন গ্রহের কী প্রভাব রয়েছে বা কোষ্ঠীতে সে কোন ঘরে রয়েছে তার কিছুটা ধারণা পাওয়া সম্ভব। তেমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১৪:৪৪
astro

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

প্রত্যেক মানুষের উপরই রয়েছে নানা গ্রহের প্রভাব। কোনও গ্রহ আমাদের শুভ ফল দেবে না অশুভ ফল দেবে তা কোষ্ঠী, হস্তরেখা প্রভৃতি বিচারের মাধ্যমে জানতে পারা যায়। কিন্তু সে কাজ সকলের পক্ষে করা সম্ভব হয় না। কেবলমাত্র অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে আলোচনা করেই এ সম্বন্ধে জানতে পারা যায়। কিন্তু জীবনের নানা ঘটনা পর্যবেক্ষণ করেও আমাদের উপর কোন গ্রহের কী প্রভাব রয়েছে বা কোষ্ঠীতে সে কোন ঘরে রয়েছে তার কিছুটা ধারণা পাওয়া সম্ভব। তেমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। কোন লক্ষণগুলি দেখলে কী বুঝবেন, জেনে নিন।

Advertisement

গ্রহের প্রভাব এবং লক্ষণ:

  • কোষ্ঠীর অষ্টম ঘরে সূর্যের অবস্থান থাকলে দুশ্চিন্তা করার প্রবণতা বৃদ্ধি পায় বলে মনে করা হয়।
  • যে সকল ব্যক্তির জন্মছকের দ্বিতীয় ঘরে চন্দ্র থাকে, তাঁরা অতিরিক্ত বেশি কথা বলেন বলে জানাচ্ছে শাস্ত্র। কোন পরিস্থিতিতে কী কথা বলা উচিত বা অনুচিত সেই জ্ঞান এঁদের মধ্যে বাকিদের তুলনায় কম থাকতে দেখা যায়। ফলত ভুল সময়ে বেঠিক কথা বলার ফলে নানা সমস্যায় জড়িয়ে পড়েন এঁরা।
  • কোষ্ঠীতে মঙ্গল নীচস্থ থাকলে ঋণের সমস্যায় জীবন তছনছ হয়ে যায় বলে জানাচ্ছে শাস্ত্র।
  • যে সকল ব্যক্তির জন্মছকে দ্বাদশ ঘরে শুক্র থাকে, তাঁদের বিলাসবহুল জিনিসের প্রতি ঝোঁক বেশি হয়। এঁরা নানা নামিদামী জিনিস কিনতে পছন্দ করেন। সেই কারণে এঁদের অর্থসমস্যার সম্মুখীন হতে হয়।
  • লগ্নে রাহুর অবস্থান থাকলে জাতক-জাতিকা অত্যন্ত রহস্যময় ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন। এঁদের স্বভাব-চরিত্র সহজে বুঝে ওঠা যায় না বলে মনে করছে শাস্ত্র। এর ফলে আশপাশের মানুষ ভুল বোঝেন।
  • কোষ্ঠীর সপ্তম ঘরে শনির অবস্থান বেশি বয়সে বিয়ের যোগ নির্দেশ করে বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।
  • যে সকল জাতক-জাতিকার জন্মছকের দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থান থাকে, তাঁদের অনিদ্রার সমস্যায় ভুগতে হয় বলে মনে করা হয়।
Advertisement
আরও পড়ুন