Love Astrology Prediction

কাটবে একাকিত্ব, জীবনে বইবে বসন্তের পবন, সম্পর্কের ট্র্যাকে ছুটবে গাড়ি! প্রেমের মাসে ছয় রাশির ভালবাসা পাবে পরিণতি

বহু দিন ধরে প্রেম করছেন যাঁরা, তাঁদের অনেকেরই এ বার মনে হবে, একসঙ্গে সংসার শুরু করলে মন্দ হয় না। কিন্তু সংসার শুরু করার ইচ্ছা থাকলেই সব সময় তা করে ওঠা যায় না। পেরোতে হয় নানা বাধা-বিপত্তি।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৪
love horoscope

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

ভালবাসার সপ্তাহ মানেই মনের মানুষকে অন্যান্য সময়ের তুলনায় একটু বেশি গুরুত্ব দেওয়া। একসঙ্গে ঘুরতে যাওয়া, উপহারের আদান-প্রদান প্রভৃতি নানা জিনিস যা একে অপরকে আরও কাছাকাছি এনে দেয়। যদিও ভালবাসা উদ্‌যাপনের কোনও নির্দিষ্ট তারিখ বা সময় হয় না, ভালবাসা খাঁটি হলে মনের মানুষকে নিয়ে যে কোনও সময়ই মাতামাতি করা যায়। তা-ও চলতি হাওয়ার গা ভাসাতে অনেকেই পছন্দ করেন। বহু দিন ধরে প্রেম করছেন যাঁরা, তাঁদের অনেকেরই এ বার মনে হবে, একসঙ্গে সংসার শুরু করলে মন্দ হয় না। কিন্তু সংসার শুরু করার ইচ্ছা থাকলেই সব সময় তা করে ওঠা যায় না। পেরোতে হয় নানা বাধা-বিপত্তি। অনেক ক্ষেত্রে সম্পর্কে থাকা দু’জনের মতের অমিলের জন্যও বিয়ের দিন পিছোতে থাকে। তবে শাস্ত্র জানাচ্ছে, ভালবাসার মাসে ছয় রাশির সম্পর্ক পরিণতির দিকে এগিয়ে যেতে পারে। তালিকায় কোন কোন রাশি রয়েছে, জেনে নিন।

Advertisement

কোন ছয় রাশির ব্যক্তিদের সম্পর্ক পরিণতি পেতে পারে?

মেষ: এই মাসে মেষের জাতক-জাতিকাদের প্রেমের সম্পর্ক বাড়ির সদস্যেরা মেনে নিতে পারেন। সেই সংক্রান্ত কথা বিয়ে পর্যন্ত এগোনোর সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, সঙ্গীও আপনাদের বিয়ের প্রস্তাব দিতে পারেন। যাঁরা সম্বন্ধ করে বিয়ে করার কথা ভাবছেন, তাঁরাও ফেব্রুয়ারিতে মনের মতো সঙ্গীর খোঁজ পেতে পারেন।

বৃষ: ফেব্রুয়ারি মাসে বৃষের জাতক-জাতিকাদের প্রেমের ভাগ্য বেশ অনুকূল থাকবে বলে মনে করা হচ্ছে। আত্মীয়স্বজনের মাধ্যমে মনের মতো সঙ্গীর খোঁজ পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এ ছাড়া যে সকল বৃষ জাতক-জাতিকা প্রেম করছেন, তাঁদেরও সময়টি ভাল কাটবে। আপনাদের সম্পর্ক শীঘ্রই সামাজিক স্বীকৃতি পেতে চলেছে।

মিথুন: প্রেমের মাসে মিথুনের জাতক-জাতিকারা সম্পর্কে দৃঢ়তা লক্ষ করবেন। বিগত সকল সমস্যা কাটিয়ে উঠে একে অপরের আরও কাছাকাছি আসতে পারবেন। এর ফলে বিয়ের কথা ভাবতে পারবেন। বাড়ি থেকেও আপনাদের সম্পর্ক মেনে নেবে। যাঁরা সম্বন্ধ করে বিয়ে করার কথা ভাবছেন, তাঁদের জন্যও সুখের সময়।

কর্কট: কর্কটের জাতক-জাতিকাদের ভাগ্যও তাঁদের সঙ্গ দেবে। ফেব্রুয়ারিতে যোগ্য সঙ্গী খুঁজে পাওয়ার প্রবল যোগ দেখা যাচ্ছে। নতুন কারও সঙ্গে আলাপ হতে পারে যিনি আপনার জীবনে বসন্ত নিয়ে আসবেন। যাঁরা প্রেম করছেন, তাঁরা বিয়ে নিয়ে ভাবনাচিন্তা করতে পারেন। পরিবারের সঙ্গ পাবেন।

কন্যা: ফেব্রুয়ারি মাসটি কন্যার সম্পর্কক্ষেত্রের দিক শুভ। সম্পর্কের সমস্ত সমস্যা কেটে গিয়ে সুখের সময় শুরু হবে। সঙ্গীকে ঘিরে মনে যা সংশয় ছিল, সব কেটে যাবে। এর ফলে নিশ্চিন্ত মনে পরবর্তী পদক্ষেপ করার কথা ভাবতে পারবেন। সম্পর্কে নিশ্চয়তা আসবে, যা আপনাদের বিয়ের দিকে এগিয়ে নিয়ে যাবে।

মকর: শনির রাশি মকর জাতক-জাতিকাদের মনেও এই মাসে প্রেমের ফুল ফুটতে পারে। সঙ্গীর সঙ্গে সম্পর্কের বন্ধন দৃঢ় হবে। যাঁরা বহু দিন ধরে মনের মানুষের খোঁজ করছেন, তাঁরা ফেব্রুয়ারিতে পছন্দসই কাউকে খুঁজে পেতে পারেন। সম্বন্ধ করে বিয়ে করার কথা ভাবছেন যাঁরা, তাঁদের জন্যও এই মাসটি শুভ।

Advertisement
আরও পড়ুন