Dishonest Zodiac Signs

কেউ ঝামেলা এড়াতে, কেউ আবার স্বাধীনতা রক্ষার স্বার্থে, না চেয়েও সঙ্গীকে মিথ্যা বলে ফেলেন পাঁচ রাশির ব্যক্তিরা

শাস্ত্র জানাচ্ছে, কিছু রাশির জাতক-জাতিকারা চেয়েও সম্পর্কে মিথ্যা কথা বলা আটকাতে পারেন না। এঁরা না চেয়েও সঙ্গীকে মিথ্যা বলে ফেলেন। কেউ ঝগড়া এড়ানোর জন্য বলে থাকেন, কেউ আবার নিজের করা ভুল লোকাতে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৭:৩১
couple

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

কমবেশি সকল মানুষকেই জীবনে চলার পথে কখনও কখনও মিথ্যার আশ্রয় নিতে হয়। মিথ্যা বলেন না এমন মানুষ হয়তো হাতেগোনা কয়েক জনই রয়েছেন। তবে মিথ্যা বলার কারণ বিভিন্ন মানুষের ভিন্ন রকমের হয়। কেউ দরকারে মিথ্যা বলতে বাধ্য হন, অনেকে আবার স্বভাবের দোষে মিথ্যা কথা বলেন। শাস্ত্র জানাচ্ছে, কিছু রাশির জাতক-জাতিকারা চেয়েও সম্পর্কে মিথ্যা কথা বলা আটকাতে পারেন না। না চেয়েও সঙ্গীকে মিথ্যা বলে ফেলেন এঁরা। কেউ ঝগড়া এড়ানোর জন্য বলে থাকেন, কেউ আবার নিজের করা ভুল লোকাতে। তালিকায় কোন কোন রাশি রয়েছে, জেনে নিন।

Advertisement

কোন পাঁচ রাশির ব্যক্তিরা সম্পর্কে মিথ্যার আশ্রয় নেন?

মিথুন: বুধ দ্বারা নিয়ন্ত্রিত মিথুন জাতক-জাতিকাদের বাচনশক্তি হয় প্রশংসনীয়। এঁরা কথার জাদুতে সকলকে মোহিত করতে পারেন। সম্পর্কে নিজেদের মান বৃদ্ধির জন্য এঁরা মাঝেমধ্যে মিথ্যার আশ্রয় নিয়ে থাকেন। তবে সঙ্গীর বা সম্পর্কের ক্ষতি হবে এমন মিথ্যা মিথুন জাতক-জাতিকারা বলেন না। কিন্তু সঙ্গীর মন ভোলাতে এবং নিজেদের সেরা প্রমাণ করার জন্য এঁরা মাঝেমধ্যে মিথ্যার আশ্রয় নিয়ে থাকেন।

তুলা: যে করেই হোক, জীবনে ভারসাম্য আর শান্তি বজায় রাখাই তুলা জাতক-জাতিকাদের মূল লক্ষ্য। বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত তুলার জাতক-জাতিকারা সঙ্গীকে কষ্ট দিতে চান না। কারণ তাঁরা জানেন যে সঙ্গী কষ্ট পাওয়া মানেই নানা ঝামেলার সম্মুখীন হতে হবে। সেই কারণে এঁরা মাঝেমধ্যে সঙ্গীর মন রাখার স্বার্থে মিথ্যা কথা বলে থাকেন। এঁরা কখনও কারও অপছন্দের তালিকায় থাকতে চান না। নিজেকে সকলের কাছে ভাল প্রমাণ করার তাগিদে এঁরা মিথ্যা বলেন।

বৃশ্চিক: বৃশ্চিক জাতক-জাতিকারা অত্যন্ত চাপা স্বভাবের হন। এঁরা সঙ্গীকেও মনের সব কথা খুলে বলেন না। বলতে পারেন না। তবে সঙ্গীকে নিজের নিয়ন্ত্রণে রাখার একটা প্রবণতা এঁদের মধ্যে দেখা যায়। পাছে সঙ্গী যদি এঁদের ছেড়ে চলে যান সেই ভয়ে এঁরা নিজেদের নিয়ে সঙ্গীর কাছে মিথ্যা বলেন। প্রমাণ করতে চান যে তাঁরা ফেলনা নন। তবে বিশাল কোনও মিথ্যা কথা এঁরা বলেন না। ছোটখাটো মিথ্যা বলে থাকেন।

ধনু: স্বাধীনচেতা ধনু জাতক-জাতিকারা নিজেদের স্বাধীনতা রক্ষার স্বার্থে মিথ্যা বলে থাকেন। এমনিতে এঁরা সর্বদা সত্যি বলারই চেষ্টা করেন। তবে সঙ্গী যখনই তাঁদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চান, তখনই এঁরা মিথ্যার আশ্রয় নেন। আবেগঘন মুহূর্ত এড়িয়ে যাওয়ার উদ্দেশে ধনু জাতক-জাতিকারা মিথ্যা বলে থাকেন। যখনই এঁরা বুঝতে পারেন যে সঙ্গী রাগ করতে পারেন, তখনই এঁরা মিথ্যার পথ বেছে নেন।

মীন: মীন জাতক-জাতিকারা দ্বন্দ্ব এড়িয়ে চলতে পছন্দ করেন। নিজেদের ভুল হোক বা খারাপ লাগা, কোনওটাই এঁরা মুখের উপর বলতে পারেন না। ঝামেলা এড়াতে এঁরা মিথ্যার আশ্রয় নেন। তবে সঙ্গীকে কষ্ট দেওয়া বা সম্পর্কের খারাপ চেয়ে এঁরা কখনও মিথ্যা কথা বলেন না। কেবলই ঝামেলা এড়িয়ে যেতে এবং সম্পর্কে শান্তি রক্ষার স্বার্থে মীন জাতক-জাতিকারা মিথ্যা বলে থাকেন।

Advertisement
আরও পড়ুন