Delhi Maid Murder

‘কালা জাদু’ নিয়ে সন্দেহের বশে খুন করেছেন বাঙালি পরিচারিকাকে! পুলিশকে জানালেন দিল্লির চিকিৎসক

ধৃত মণীশ জানিয়েছে, তাঁর সন্দেহ ছিল, ৪৫ বছরের ওই মহিলা কালো জাদু করে তাঁর বাড়ির লোকেদের ক্ষতি করছিলেন। সে কারণেই খুন করেছেন তাঁকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ২১:৫৭
মৃত পরিচারিকা।

মৃত পরিচারিকা। ফাইল চিত্র।

দক্ষিণ দিল্লির অভিজাত মাউন্ট কৈলাস অঞ্চলে এক চিকিৎসকের বিরুদ্ধে তাঁরই বাড়ির বাঙালি পরিচারিকাকে খুন করার অভিযোগ উঠল। অভিযুক্ত চিকিৎসক মণীশ গুপ্ত খুনের কথা কবুল করেছেন বলে দিল্লি পুলিশ জানিয়েছে।

Advertisement

কেন দীর্ঘ দিনের পরিচারিকা মীনা হালদারকে খুন করলেন দক্ষিণ দিল্লির ওই পরিচিত চর্মরোগ বিশেষজ্ঞ? ধৃত মণীশ জানিয়েছে, তাঁর সন্দেহ ছিল, ৪৫ বছরের ওই মহিলা কালো জাদু করে তাঁর বাড়ির লোকেদের ক্ষতি করছিলেন। সে কারণেই খুন করেছেন তাঁকে। যদিও পুলিশ তাঁর বক্তব্যে নানা অসঙ্গতি খুঁজে পেয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মানসিক অবসাদের শিকার ছিলেন মণীশ।

পুলিশ সূত্রের খবর, ব্যাট দিয়ে পিটিয়ে এবং ছুরি দিয়ে কুপিয়ে মীনাকে খুন করেন মণীশ। বেলা সাড়ে ১১টার কিছু পরে একটি ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশকর্মীরা দেখেন ছাদে পড়ে আছে মীনার দেহ। পাশে বসে আছেন মণীশ। অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতারের পাশাপাশি খুনে ব্যবহৃত ব্যাট ও ছুরি বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনাস্থলে নিয়ে আসা হয় ফরেনসিক বিশেষজ্ঞদের। দিল্লি পুলিশের ডিসিপি হেমন্ত তিওয়ারি জানিয়েছেন, খুনের মূল উদ্দেশ্য এখনও তদন্তকারী দলের কাছে স্পষ্ট নয়।

Advertisement
আরও পড়ুন