Chennai Incident

চলন্ত বিমানের জরুরি দরজা খুলে আচমকাই বিমানবন্দরে ঝাঁপ যাত্রীর! ঘণ্টাখানেক বন্ধ হয়ে যায় মূল রানওয়ে

ঘটনাটি ঘটেছে চেন্নাই বিমানবন্দরে। রবিবার ভোরে শারজা-চেন্নাইগামী বিমানের এক যাত্রী জরুরি দরজা খুলে ঝাঁপ দেন বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১১:১৫
A passenger jumping off moving plane at Chennai airport

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিমানবন্দরে অবতরণের পর তখনও বিমানটি পুরোপুরি থামেনি। বিমানের মধ্যে সকলেই নামবার জন্য তোড়জোড় শুরু করেছেন। আচমকাই এক যাত্রী বিমানের জরুরি দরজা খুলে ঝাঁপ দেন! ওই যাত্রীর এ হেন কীর্তি দেখে হতবাক হয়ে যান অন্য যাত্রীরা।

Advertisement

ঘটনাটি ঘটেছে চেন্নাই বিমানবন্দরে। রবিবার ভোরে শারজা-চেন্নাইগামী বিমানের এক যাত্রী জরুরি দরজা খুলে ঝাঁপ দেন বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে। বিমানবন্দর কর্তাদের মতে, বিমানটি যখন রানওয়ে ছেড়ে ট্যাক্সিওয়ে ধরে ধরে ধীরে ধীরে এগোচ্ছিল, তখনই ওই যাত্রী লাফিয়ে পড়েন। এ হেন আকস্মিক ঘটনায় বিমানের অন্য যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তবে বিমান কর্মীরা স জরুরি দরজা খুলে ঝাঁপ সকলকে আশ্বস্ত করেন।

কেন এমন কাণ্ড ঘটালেন ওই যাত্রী? ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল বিমানবন্দরের এক কর্তা জানান, যাত্রাশুরু থেকেই ওই যাত্রী অসুস্থ ছিলেন। বিমান চলাকালীন দু’বার বমিও করেছিলেন। নিজের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন ছিলেন ওই যাত্রী। সেই কারণে এমন আচরণ করে থাকতে পারেন বলে মনে করছেন বিমানবন্দরের ওই কর্তা। তিনি আরও জানান, ট্যাক্সিওয়েতে ঝাঁপ দেওয়ার পর তড়িঘড়ি ওই যাত্রীকে ধরে ফেলেন বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। তিনি সকলকে অসুস্থতার কথা জানান।

আদৌ অসুস্থতা নাকি ওই যাত্রীর এমন ভাবে বিমান থেকে লাফ দেওয়ার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা শুরু হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ ওই যাত্রীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ঘটনার কারণে কিছু ক্ষণের জন্য বিমানবন্দরের বিমান পরিচালনা ব্যাহত হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, রবিবার ভোরে এক ঘণ্টা মূল রানওয়ে বন্ধ রাখতে হয়। বিমানগুলিতে অন্য রানওয়েতে পাঠিয়ে দেন কর্তৃপক্ষ।

ওই যাত্রীর পরিচয় এখনও আনুষ্ঠানিক ভাবে জানায়নি পুলিশ। তবে কয়েকটি অসমর্থিত সূত্রের দাবি, ওই যাত্রীর বাড়ি তামিননাড়ুর পুদুক্কোট্টাই জেলায়। যদিও তাঁর নাম-পরিচয় জানা যায়নি। নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement
আরও পড়ুন