India-US Trade Deal

‘দাদাগিরি নয়’, মার্কিন বিদেশসচিবকে জানিয়েছিলেন ডোভাল! মোদী সরকার জানাল, বৈঠকই হয়নি

গত সেপ্টম্বরে আমেরিকায় রুবিয়োর সঙ্গে বৈঠক করেন ডোভাল। সেই বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে সর্বসমক্ষে কেউই মুখ খোলেনি। তবে সেই বৈঠকেই ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৬
Ajit Doval told Marco Rubio India won\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'t be bullied

(বাঁ দিকে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের জাতীয় উপদেষ্টা অজিত ডোভাল (ডান দিকে)। —ফাইল চিত্র।

আমেরিকার ‘দাদাগিরি’ সহ্য করবে না ভারত! ওয়াশিংটনে গিয়ে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়োকে এমনই জানিয়ে এসেছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। শুধু তা-ই নয়, দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘হুমকি’র মুখে করবে না ভারত, তা-ও বুঝিয়ে দিয়েছিলেন। ব্লুমগার্গের এক রিপোর্ট অনুযায়ী ওই বৈঠকে ডোভাল জানিয়ে এসেছিলেন, ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে ইচ্ছুক ভারত। তবে ওই রিপোর্ট উড়িয়ে দিল নরেন্দ্র মোদী সরকার।

Advertisement

গত সেপ্টম্বরে আমেরিকায় রুবিয়োর সঙ্গে বৈঠক করেন ডোভাল। সেই বৈঠকে কী কী নিয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে সর্বসমক্ষে কেউই মুখ খোলেনি। ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপড়েনের মধ্যে বাণিজ্যসমঝোতার বিষয়টি প্রকাশ্যে এসেছে। সেই আবহে প্রায় পাঁচ মাস পর ডোভাল-রুবিয়ো বৈঠকের বিষয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করল ব্লুমবার্গ। সেই প্রতিবেদনেই ভারতের অবস্থান নিয়ে ডোভালের বক্তব্য প্রকাশ্যে এল। তবে ওই প্রতিবেদন নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এমন কোনও বৈঠকই হয়নি সে সময়।

ব্লুমগার্গের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সেপ্টম্বরের ওই বৈঠক সম্পর্কে ওয়াকিবহাল এমন কর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। সেই কথোপকথনেই জানা গিয়েছে ডোভাল-রুবিয়োর মধ্যে হওয়া বৈঠকের কিছু বিষয়। প্রতিবেদন অনুযায়ী, ওই বৈঠকে মার্কিন প্রশাসনের কাছে ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়ে এসেছিলেন ডোভাল। কোনও অবস্থাতেই নিজেদের স্বার্থ ক্ষুণ্ণ করে আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি করবে না ভারত, তা-ও বুঝিয়ে দিয়ে এসেছিলেন তিনি। রুবিয়োকে ডোভাল বলেন, কোনও অবস্থাতেই ট্রাম্প বা তাঁর শীর্ষ সহযোগীদের ‘দাদাগিরি’ মেনে নেওয়া হবে না। এমনকি, ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া অবধিও যদি অপেক্ষা করতে হয়, তা-ও করতে পারে ভারত!

সেপ্টম্বরের গোড়ার দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একমঞ্চে দেখা গিয়েছিল। তা নিয়ে নিজের ক্ষোভ, হতাশা লুকোননি ট্রাম্প। সেই সময়ই ওয়াশিংটনে ডোভাল-রুবিয়ো বৈঠকটি হয়।

ওই বৈঠকের পাঁচ মাস কেটে গিয়েছে। নানা শর্তে আটকে ছিল ভারত এবং আমেরিকার বাণিজ্যচুক্তি। বার বার আলোচনার টেবিলে বসেন দুই দেশের আধিকারিকেরা। আদৌ ওই চুক্তি হবে কি না, তা নিয়েই সংশয় দেখা গিয়েছিল জনমানসে। সেই আবহে আচমকাই বাণিজ্যচুক্তির ঘোষণা করেন ট্রাম্প। মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলার পরে গত সোমবার রাতে (ভারতীয় সময়) মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিপাক্ষিক বাণিজ্যসমঝোতার কথা জানান। ভারতীয় পণ্য শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হবে বলে জানান তিনি। মোদী সোমবার রাতে সমাজমাধ্যমে এবং মঙ্গলবার সকালে এনডিএ-র বৈঠকে চুক্তির জন্য উচ্ছ্বাস প্রকাশ করেন মোদী। তবে কবে বাণিজ্যচুক্তি স্বাক্ষর হবে, তা এখনও জানা যায়নি। তার মধ্যে ডোভাল-রুবিয়োর বৈঠকের বিষয়টি প্রকাশ্যে এল।

Advertisement
আরও পড়ুন