Dehradun Accident

দেহরাদূনে যাত্রীবোঝাই বাস খাদে পড়ে গেল, মৃত পাঁচ, আহত অনেকে, বাঁক নিতে গিয়ে দুর্ঘটনা?

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর পরই পাঁচ যাত্রীর মৃত্যু হয়। অনেকে আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা সঙ্কটজনক। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৫
দুর্ঘটনাগ্রস্ত সেই বাস। ছবি: সংগৃহীত।

দুর্ঘটনাগ্রস্ত সেই বাস। ছবি: সংগৃহীত।

উত্তরাখণ্ডের দেহরাদূনে যাত্রীবোঝাই বাস খাদে পড়ে মৃত্যু হল পাঁচ যাত্রীর। আহত আরও অনেকে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কালসি এলাকার মীনক রোডের কাছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, যে সময় দুর্ঘটনা ঘটে সেই সময় বাসটিতে ৩০ জন যাত্রী ছিলেন। মীনক রোডের কাছে বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। সেটি তালগোল পাকিয়ে যায়। স্থানীয়েরাই প্রথমে উদ্ধারকাজে নামেন। বাসের ভিতর থেকে যাত্রীদের এক এক করে বার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। পরে ডাকপাথর, চাকরাতা, মোরি এবং তিউনি থেকে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী আলাদা আলাদা কয়েকটি দল ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর পরই পাঁচ যাত্রীর মৃত্যু হয়। অনেকে আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা সঙ্কটজনক। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।তবে ঠিক কী কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষর্শীদের দাবি, হঠাৎই জোরালো একটা কিছু পড়ার আওয়াজ শুনতে পান তাঁরা। তার পরই তাঁরা দেখেন একটি যাত্রীবোঝাই বাস খাদে পড়ে গিয়েছে। বাঁচানোর জন্য চিৎকার করছেন যাত্রীরা। স্থানীয়েরাই উদ্ধারকাজ শুরু করেন।

Advertisement
আরও পড়ুন