Byju’s

বাইজু’সের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনকে সিঙ্গাপুরে ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ, আদালত অবমাননার অভিযোগ

বাইজু’সের প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রনকে আত্মসমপর্ণ করার নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ৯০ হাজার সিঙ্গাপুর ডলার পরিশোধ করতেও বলা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১০:২২
Byju\\\'s founder gets six months jail in Singapore

বাইজু’সের প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রন। — ফাইল চিত্র।

আদালত অবমাননার অভিযোগে বাইজু’সের প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রনের ছ’মাসের কারাদণ্ড দিল সিঙ্গাপুরের এক আদালত। জানা গিয়েছে, ২০২৪ সালের এপ্রিল মাস থেকে শুরু হওয়া বাইজুর সম্পত্তি সংক্রান্ত আদালতের একাধিক নির্দেশ অমান্য করার অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে সম্প্রতি বাইজু’সের প্রতিষ্ঠাতার কারাদণ্ড হয়েছে।

Advertisement

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, সংশ্লিষ্ট কর্তার কাছে বাইজুকে আত্মসমপর্ণ করার নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ৯০ হাজার সিঙ্গাপুর ডলার পরিশোধ করতেও বলা হয়েছে। তবে বাইজুর সিঙ্গাপুরে আছেন না অন্য কোথাও, তা স্পষ্ট নয়।

২০০৮ থেকে ২০০৯ সালের মাঝামাঝি ভিডিয়ো কোচিং শুরু করেন বাইজু, এবং শেষে দু’বছর পর স্ত্রীর সঙ্গে মিলে তৈরি করেন একটি স্টার্টআপ সংস্থা। নাম দেন ‘বাইজু’স’। সেই সংস্থা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। শুধু ভারতে নয়, সীমান্ত পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে জনপ্রিয় ওঠে বাইজু’স। বিভিন্ন বিদেশি সংস্থা বিনিয়োগ শুরু করে। তবে ২০২২ সালের সেপ্টেম্বরে বাইজু’স-এর বড় ক্ষতির রিপোর্ট প্রকাশ্যে আসে। জানা যায়, শেষ অর্থবর্ষে ৪৫৮৮ কোটি টাকার ক্ষতি হয়েছে বাইজু’সের। টান পড়ে কর্মীদের বেতনে। ক্ষতি সামাল দেওয়ার অনেক চেষ্টা করেন বাইজু। কিন্তু কোনও কিছুই বাইজু’সের ক্ষতি ঠেকাতে পারেনি। বাইজু’সের বিরুদ্ধে ওঠে ঋণখেলাপির অভিযোগ। তেমনই এক অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় বাইজু’সের প্রতিষ্ঠাতাকে ছ’মাসের কারাবাসের নির্দেশ দিয়েছে সিঙ্গাপুরের আদালত।

Advertisement
আরও পড়ুন