Viral Video

অসমের কাজিরাঙায় দেখা মিলল বিরল অ্যালবিনো হগ হরিণের! দুধসাদা রঙের প্রাণীতে মজল নেটপাড়া, ভাইরাল ভিডিয়ো

সম্প্রতি কাজিরাঙায় দুধসাদা রঙের ওই অ্যালবিনো হগ হরিণটির দেখা মিলেছে এবং অসমের মুখ্যমন্ত্রী সমাজমাধ্যম এক্স-এ সেই বিরল হরিণের ভিডিয়োটি শেয়ার করেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১১:১৩
Rare albino hog deer seen roaming in Kaziranga national park in Assam, CM Himanta Biswa Sarma shares visuals

ছবি: এক্স থেকে নেওয়া।

অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে দেখা মিলল বিরল অ্যালবিনো হগ হরিণের। ধবধবে সাদা হরিণটিকে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করছেন অসমের মুখ্যমন্ত্রী খোদ হিমন্ত বিশ্বশর্মা। ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি কাজিরাঙায় দুধসাদা রঙের ওই অ্যালবিনো হগ হরিণটির দেখা মিলেছে এবং অসমের মুখ্যমন্ত্রী সমাজমাধ্যম এক্স-এ সেই বিরল হরিণের ভিডিয়োটি শেয়ার করেছেন। এক্স-এ ভিডিয়োটি পোস্ট করে মুখ্যমন্ত্রী মুহূর্তটিকে অসমের জঙ্গলের এক বিরল এবং উল্লেখযোগ্য দৃশ্য বলে বর্ণনা করেছেন।

কাজিরাঙার তৃণভূমির মধ্যে দিয়ে হরিণটির হেঁটে যাওয়ার ভিডিয়ো শেয়ার করে হিমন্ত লিখেছেন, ‘‘এমন বিরল হরিণ প্রতি দিন দেখা যায় না।’’ পোস্টে তিনি আরও জানিয়েছেন, অ্যালবিনো হগ হরিণের দেখা পাওয়া রাজ্যের সমৃদ্ধ জীববৈচিত্রকে প্রতিফলিত করে এবং বন্যপ্রাণী সংরক্ষণে অসমের অঙ্গীকারকে তুলে ধরে। অসমের মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘কাজিরাঙায় একটি অ্যালবিনো হগ হরিণের দেখা পাওয়া আমাদের বন্যপ্রাণীর প্রাচুর্যের প্রতীক। অসমের জঙ্গলে বিরলতম প্রজাতিগুলিও যাতে টিকে থাকতে পারে, তা নিশ্চিত করার জন্য আমাদের সংরক্ষণের সংকল্পকেও প্রমাণ করেছে এই দৃশ্য।’’

মুখ্যমন্ত্রীর শেয়ার করা ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার ভাল ভাল মন্তব্য করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘কী সুন্দর দৃশ্য! এমন হরিণও যে প্রকৃতিতে রয়েছে, জানতামই না।’’

Advertisement
আরও পড়ুন